মাস ছয়েকের শিশুর মুখে জ্যান্ত কই, প্রাণে বাঁচালেন চিকিৎসকরা
দাদার সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনা। ছয়মাসের শিশুর গলায় আটকে গিয়েছিল কই মাছ। মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকদের চেষ্টায় প্রাণ ফিরে পায় ওই ছয় মাসের শিশু।
দাদার সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনা। ছয়মাসের শিশুর গলায় আটকে গিয়েছিল কই মাছ। মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকদের চেষ্টায় প্রাণ ফিরে পায় ওই ছয় মাসের শিশু।

মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জ গ্রামের শ্রমিক শেখ রুবেল। বাজার থেকে জ্যান্ত কইমাছ এনে হাঁড়িতে রেখেছিলেন তিনি। দুই ছেলের বড়টির বয়স ৪ বছর আর ছোটটির বয়স ছয় মাস। বড় ছেলের নাম আমজাদ আর ছোট ছেলের নাম হামিদ। দাদা আমজাদকে মাছ নিয়ে খেলা করতে দেখে পাশে গিয়ে বসে ছোট্ট হামিদ। খেলার ছলে আমজাদ ভাইয়ের মুখে কই মাছ ঢুকিয়ে দেয়। হামিদের গলায় মাছ আটকে যায়। ভয়ে কাঁদতে শুরু করে আমজাদ। সঙ্গে সঙ্গে হামিদকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স অস্ত্রোপচার করে শিশুটির গলা থেকে মাছ বের করা হয়।
বর্তমানের হামিদ সুস্থ থাকলেও, পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications