ফের নিম্নচাপ! রাজ্যে আপাতত কমবে ঠান্ডা, বাড়বে তাপমাত্রা, বৃষ্টি কবে থেকে? জানুন আবহাওয়া দফতরের রিপোর্ট
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে যে, ১৯ নভেম্বর অর্থাৎ আজ হালকা শীতের ছোঁয়ায় আকাশ শান্ত থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের নদী অঞ্চল পর্যন্ত সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে।

তবে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে। ফলে, শীতের আমেজ হালকা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে দক্ষিণবঙ্গের উপরেও প্রভাব পড়তে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, যদি নিম্নচাপ হয় তাহলে তাপমাত্রা হালকা বাড়তে পারে। আবহাওয়া দফতর অনুযায়ী রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ হালকা কমবে। এই নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া স্বাভাবিকের কাছাকাছি থাকবে বা তার চেয়ে বেশিও থাকতে পারে। নভেম্বরের এই সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবোনা রয়েছে। কোনও রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
তাপমাত্রা পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গেও আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, এই সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে বা তার চেয়ে বেশি থাকতে পারে। নভেম্বরের শুরু থেকে যে ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছিল তা আবহাওয়া পরিবর্তনের ফলে মৃদু কমে আসবে।
আবহাওয়ার পরিবর্তনের কারণে কলকাতার আবহাওয়ারও পরিবর্তন হবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে,তা শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং ধীর গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আমেজ পাওয়া গেলেও বর্তমানে তাপমাত্রা পরিবর্তন হতে শুরু করেছে। আগামী ২-৩ দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।












Click it and Unblock the Notifications