'কমফোর্ট জার্নি করতে পারছেন মাত্র ২৮০ টাকায়', এসি লোকাল ট্রেনের ভাড়া প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস যাত্রীদের

Sealdah AC Local Train: গত কয়েকদিন ধরেই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চলতে পারে গুঞ্জন। বিশেষ করে একটি ছবি ঘিরে এহেন গুঞ্জন আরও তীব্র হয়। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় ইস্টার্ন রেলওয়ে লেখা একটি এসি লোকাল তৈরি অবস্থায় রয়েছে। দাবি করা হয় ওই লোকালটি তৈরি করা হচ্ছে চেন্নাই'য়ে রেলের অধিনস্ত সংস্থা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে। আর এহেন জল্পনার মধ্যেই এসি লোকাল ট্রেনে যাতায়াতের খরচ কত হবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এল।

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন (Sealdah AC Local Train) চলবে। একই সঙ্গে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সাধারণ মানুষের এক্ষেত্রে বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

Sealdah AC Local Train

দীর্ঘ সময় ধরে বাংলাতেও মুম্বই'য়ের মতো যাতে এসি লোকাল ট্রেন চালু করা যায় সেই চেষ্টা চালাচ্ছে পূর্ব রেল। এই বিষয়ে রেল বোর্ডকেও চিঠিও দেয়। প্রথম শ্রেণির লোকাল ট্রেন পেলেও এসি লোকাল ট্রেন নিয়ে তেমন উল্লেখযোগ্য কোনবও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ভাইরাল হওয়া ছবি সামনে আসতেই আশার আলো তৈরি হয়। একটি সূত্রের দাবি, বেশ কিছুদিন আগেই চেন্নাইয়ের ICF থেকে এসি রেকটি রওনা হয়েছে কলকাতার উদ্দেশে।

যা খবর, নারকেলডাঙা কারশেডে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে যাবতীয় কাজ শেষে ট্রায়াল রান শুরু হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে বিজেপি সাংসদের তথ্য অনুযায়ী, এই এসি রেক শিয়ালদা মেইন শাখায় চালানো হবে।

এমনকী ভাড়াও নুন্যতম! সাংসদের পোস্ট অনুযায়ী, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর প্রত্যেকদিন ভাড়া পড়বে ২৮০ টাকা।মাসিক যাতায়াত ভাড়া হবে ২,৮১৫ টাকা। এই ভাড়া ঠিক আছে কিনা তা জানতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন বিজেপি সাংসদ।

আর তাতে বেশ সাড়াও পান। অনেকেই এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ভাড়া নিয়েও সন্তাষ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখছেন, '' ভাড়া যাই হোকনা কেন আমাদের মতো কিছু সাধারণ মানুষের জন্য উপকারই হবে। কারণ শান্তিপুর থেকে শিয়ালদহ যেতে গাড়ি ভাড়া কম করেও তিন হাজার টাকার কমে নয় সেখানে চারজন যেতে পারে তাহলে মাথাপিছু এক একজনের ৭৫০/- টাকা করে পরে, আর এখানে কমফোর্ট জার্নি করতে পারছেন মাত্র ২৮০/- টাকায়''।

আরেকজন লিখছেন, ''দারুন উদ্যোগ আপনাকে অনেক ধন্যবাদ''। জানা যাচ্ছে, সামনেই প্রবল গরম পড়তে চলেছে। তার আগেই এই শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন চালু হয়ে যাবে বলেই খবর।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+