West Bengal Weather Update: আবারও বাংলায় বৃষ্টির পূর্বাভাস! ২৪ ঘণ্টা পরেই শীতের কামব্যাক?
West Bengal Weather Update: পৌষ গড়িয়ে মাঘ! শেষ হতে চলল জানুয়ারি মাসও। এখনও সে অর্থে ঠান্ডা নেই বাংলায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝা কারণেই বাংলায় থমকে শীত। বাঁধা প্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। আর সেই কারণেই গত কয়েকদিন ধরে ফের একবার তাপমাত্রার গ্রাফ উপরের দিকে।
ঠান্ডা প্রায় নেই বললেই চলে। তবে ফের একবার বাংলায় ঘুরতে চলেছে খেলা। আগামী ২৪ ঘণ্টায় ফের একবার ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) । রইল উত্তর এবং দক্ষিণের আবহাওয়ার পূর্বাভাস।

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণের তাপমাত্রা
শীতের খামখেয়ালিপনায় একেবারে নাজেহাল রাজ্যবাসী। কখনও ঠান্ডা তো আবার কখনও গরম। এতে ঠান্ডা লেগে যাচ্ছে মানুষের। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা এক ধাক্কায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। আজ শনিবারও আবহাওয়া বদলের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ((West Bengal Weather Update)।
তবে ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে। রবিবার থেকে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। দুই ২৪ পরগণা, হুগলি সহ সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে। প্রায় ১৭ ডিগ্রির কাছে পারদ। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত দুদিন ধরে ঘন কুয়াশা দেখা গিয়েছে কলকাতা এবং শহরতলিতে। তবে ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রার বেশ কিছুটা পতন হতে পারে। ঠান্ডার কামব্যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update)।
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির সম্ভাবনা
উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update)। একই সঙ্গে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতে কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে বলেও পূর্বাভাস আবহাওয়াবিদদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications