টিভি দেখার খরচের হিসাবটা বুঝবেন কেমন করে, জেনে রাখুন তথ্যগুলো, সুবিধা আপনারই

টিভি দেখার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। দাবি করা হচ্ছে এর ফলে অনেকটাই কমে যাবে টিভি দেখার খরচ।

টিভি দেখার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। দাবি করা হচ্ছে এর ফলে অনেকটাই কমে যাবে টিভি দেখার খরচ। ৩১ ডিসেম্বরের মধ্যে এই নির্দেশিকা দেশ জুড়ে লাগু হওয়ার কথা ছিল। কিন্তু, কেবল অপারেটর এবং ডিটিএইচ পরিষেবা দানকারী সংস্থাগুলির আর্জিতে তা পিছিয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে।

কেবল অপারেটরদের মতে, যারা বেশি চ্যানেল দেখেন তাঁদের ক্ষেত্রে নতুন ট্র্যারিফ-প্ল্যানে খুব একটা খরচ কমবে না। তবে, যারা কম চ্যানেল দেখতেন তাঁদের ক্ষেত্রে খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে ট্রাই-এর নতুন ট্র্যারিফ প্ল্যানে তাই বদলে যেতে চলেছে টিভি দেখার খরচ। একনজরে দেখে নিন এই নতুন ট্র্যারিফ প্ল্যানের খুঁটিনাটি তথ্য।

বেস প্যাকেজ

বেস প্যাকেজ

ডিটিএইচ থেকে কেবল পরিষেবা- সবেতেই এই বেস প্যাকেজ থাকা বাধ্যতামূলক। এমনটাই জানিয়েছে ট্রাই। এই বেস প্যাকেজে একজন গ্রাহক ১০০টি চ্যানেল পাবেন। এই প্যাকেজে গ্রাহক ফ্রি-টু এয়ার চ্যানেল থেকে শুরু করে পে চ্যানেল পর্যন্ত রাখতে পারবনে। এমনকী তালিকায় থাকা একাধিক চ্যানেলের 'বোকে'-ও-কে বেস প্যাকেজে রাখা যেতে পারে।
এই বেস প্যাকেজে ১৩০ টাকার বেশি কেউ অর্থ নিতে পারবে না। এরসঙ্গে যুক্ত হবে জিএসটি। জিএসটি ও ১৩০ টাকা ধরলে আনুমানিক তা ১৫৩ টাকার মতো হবে। এই বেস প্যাকেজের বাইরে আর কোনও পে চ্যানেল কেউ দেখতে চাইলে তার জন্য আলাদা করে অর্থ দিতে হবে। ট্রাই- যে তালিকা প্রকাশ করেছে তাতে ৩৩০টা পে টিভি চ্যানেল ও ৫৩৫টি ফ্রি টু এয়ার চ্যানেল রয়েছে।
এয়ারটেল, টাটা স্কাই তাদের বেস প্যাকেজের দাম ৯৯ টাকা থেকে শুরু করেছে।

আলাদা-আলাদা চ্যানেল বা একগুচ্ছ চ্যানেলের দাম কেমন

আলাদা-আলাদা চ্যানেল বা একগুচ্ছ চ্যানেলের দাম কেমন

গ্রাহকদের সুবিধার জন্য ট্রাই তাদের ওয়েবসাইটে বহু তথ্য দিয়েছে। তার ইউআরএল- www.channeltariff.trai.gov.in। এখানে চ্যানেলের তালিকা থেকে শুরু করে 'বোকে চ্যানেল' বা 'একগুচ্ছ চ্য়ানেল'-এর প্যাকেজের দাম কেমন পড়বে তার বিস্তারিত তথ্যই দেওয়া আছে। এখানে চ্যানেলের দাম এমআরপি হিসাবে দেওয়া আছে। কোনও কেবল অপারেটর বা ডিটিএইচ সংস্থা এই এমআরপি-কে ছাপিয়ে গিয়ে দাম নিতে পারবে না। একমাত্র ডিস্ট্রিবিউটাররা গ্রাহককে ডিসকাউন্ট রেট-ই অফার করতে পারবেন।
১০০ চ্যানেলের বেস প্যাকেজে আপনি যে কোনও সংখ্যক ফ্রি টু এয়ার চ্যানেলকে বাদ দিতে পারেন এবং সেই স্থানে কোনও পে চ্যানেল-কে ঢোকাতে পারেন। তবে স্মরণে রাখতে হবে বেস প্যাকেজের চ্যানেল যেন ১০০-র বেশি না হয়।

অতিরিক্ত চ্যানেল

অতিরিক্ত চ্যানেল

১০০ চ্যানেলের বেস প্যাকেজে গ্রাহক 'টপ-আপ' করতে পারে। এর জন্য প্রতি ২৫টি চ্যানেলের প্রেক্ষিতে গ্রাহককে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে। মনে করা যাক একজন গ্রাহক ১৫০ টাকা জিএসটি ছাড়া দাম দিচ্ছে। তাহলে সেই গ্রাহক ১২৫টি চ্যানেল দেখার সুযোগ পাবেন। এর বাইরে কোনও পে চ্যানেল নিতে গেলে সেখানে অতিরিক্ত অর্থ গুণতে হবে গ্রাহককে।

নতুন প্ল্যানে যেতে কত খরচ হবে

নতুন প্ল্যানে যেতে কত খরচ হবে

অনেকে বার্ষিক প্ল্যান- কিনে নেন আগে থেকে, এই ক্ষেত্রে পরিষেবা দানকারী প্ল্যান বদলাতে পারবেন না। এই প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত এমনটা চলবে। তবে, কোনও গ্রাহক যদি নতুন প্ল্যানে নিজেকে নিয়ে যেতে চান তাহলে পরিষেবা দাবকারী আগের প্ল্যানের অর্থ নতুন প্ল্যানের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+