Dakshineswar Last Metro Time: ভবতারিণী দর্শনে যাবেন? শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কখন পাবেন জানুন
Dakshineswar Last Metro Time: কালীপুজোয় (kali Puja 2024) মাতোয়ারা বাংলায়। সকাল থেকেই কালীঘাট এবং দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল। এমনকি শহরের অন্যান্য কালীক্ষেত্রগুলিতেও ছবিটা এক। তবে সব জায়গাতেই শ্যামার আরাধনা শুরু হবে রাত ১১ টা থেকে। ফলে রাতের দিকে ভিড় আরও বাড়বে।
সেই ভিড়ের কথা মাথায় রেখেই রাত পর্যন্ত পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। চার জোড়া বিশেষ ট্রেন (Kali Puja 2024 Metro time) চালানোর কথা জানানো হয়েছে। আর তা চলবে রাত পর্যন্ত।

বিস্তারিত জানিয়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মেট্রো রেল জানিয়েছে, সাধারণ মানুষ উৎসবের দিনে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য ভিড় করেন। এমনকি শহরের অন্যান্য পুজো দেখার জন্যেও রাতে ভিড় জমান সাধারণ মানুষ।
আর সে কথা ভেবেই বাড়তি পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। অন্যান্য দিনের তুলনায় বাড়তি মেট্রো (Dakshineswar Last Metro Time) চলবে বলেও জানানো হয়েছে।
মেট্রো রেলের দেওয়া তথ্য অনুযায়ী, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর (Dakshineswar Last Metro Time) দুই দিক থেকে রাত ৯টা ৪০ মিনিটে শেষ মেট্রো চালানো হয়। কিন্তু ভিড়ের কথা ভেবে দুই প্রান্তিক স্টেশন থেকেই আরও চারটি করে বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর সেই মতো রাত ৯টা ৪০ মিনিটের পর মেট্রো মিলবে রাত ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর অন্তর। অর্থাৎ রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা পর্যন্ত মেট্রো মিলবে কবি সুভাষ থেকে।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে (Dakshineswar Last Metro Time) রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে ছাড়বে বিশেষ মেট্রো। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিষেবা দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে আজ বৃহস্পতিবার কালীপুজোর দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম চলছে।
আপ ডাউন মিলিয়ে অন্যান্য দিনে ১৬০ টি পরিষেবা চলে। কিন্তু আজ বৃহস্পতিবার আপ এবং ডাউন লাইন মিলিয়ে ৯০টি পরিষেবা চলবে বলে জানানো হয়েছে। অন্যান্য সময় যেমন মেট্রো চলে সে ভাবেই আজ সকাল থেকে চলছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications