West Bengal Weather Update: প্রবল শীতেও ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়! কোন কোন জেলায় 'সাইক্লোনে'র প্রভাব?

West Bengal Weather Update: ধেয়ে আসছে সাইক্লোন ফেনজল! বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। আজ বুধবারই তামিলনাড়ুতে আছড়ে পড়বে এই ঘুর্ণিঝড়। তবে এর প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও আবহাওয়ায় বড় বদলের ইওঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

অন্যদিকে আজ বুধবার সকাল থেকেই কার্যত কনকনে ঠান্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Weather Update) । একাধিক জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে।

West Bengal Weather Update

West Bengal Weather Update: ২০ এর নীচে নামল তাপমাত্রা

নভেম্বর একেবারে শেষ পর্যায়ে! একেবারে সকাল থেকেই ঠান্ডার আমেজ। এতদিন সেভাবে গরম জামা গায়ে দিতে না হলেও আজ বুধবার পরিস্থিতির বদল ঘটেছে। গায়ে দিতে হয়েছে গরম জামা। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার গ্রাফ ক্রমশ তলার দিকে নামতে শুরু করেছে। বেশ জাঁকিয়ে ঠান্ডা জেলাগুলিতে।

West Bengal Weather Update: ঘন কুয়াশায় ঢেকেছে শহর কলকাতা

এমনকি আজ বুধবার সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর কলকাতা। ভোরের দিকে কুয়াশা এতটা ছিল যে হেডলাইট জ্বালিয়ে বহু গাড়িতে চলতে দেখা গিয়েছে। জেলার ছবিটাও এদিন এক। তবে হাওয়া অফিস জানাচ্ছে এহেন শীতের আমেজ সাময়িক। দ্রুত এহেন আবহাওয়ার বদল ঘটবে। সাইক্লোন ফেনজলের কারণে মেঘ ঢুকবে আর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে বলে দাবি আলিপুর হাওয়া অফিসের। এমনকি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়।

West Bengal Weather Update: বৃষ্টি হবে কলকাতাতেও

ঝড়ের কারণে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। তবে সপ্তাহ শেষে উপকূল এবং লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে। এমনকি আগামী

শনিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা কিংবা সংলগ্ন কোনও জেলাতেই নেই। হামলা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। একাধিক জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে কুয়াশার দাপট বাড়বে বলেও জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বিশেষ করে জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে হু হু করে বাড়বে কুয়াশার দাপট। ফলে সাধারণ মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+