২০১৯ লোকসভা নির্বাচনে পুরুলিয়ার রাজনৈতিক মানচিত্রের ছবি একনজরে

রাঙা মাটির গড় পুরুলিয়া। আজ আমাদের আলোচনার বিষয় সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বলরামপুর, বাঘমুণ্ডি, মানবাজার, জয়পুর, পুরুলিয়া সহ একাধিক এলাকা নিয়ে এই লোকসভা আসনটি।

রাঙা মাটির গড় পুরুলিয়া। আজ আমাদের আলোচনার বিষয় সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বলরামপুর, বাঘমুণ্ডি, মানবাজার, জয়পুর, পুরুলিয়া সহ একাধিক এলাকা নিয়ে এই লোকসভা আসনটি। বর্তমানে এখানকার সাংসদ তৃণমূলের মৃগাঙ্গ মাহাতো।

পুরুলিয়ার ভোটযুদ্ধ

পুরুলিয়ার ভোটযুদ্ধ

পেশায় চিকিৎসক ডক্টর মৃগাঙ্ক মাহাতো এলাকার অত্যন্ত সম্মানীয় ব্য়ক্তিত্বদের মধ্যে অন্যতম। ৫৫ বছর বয়সী মৃগাঙ্গ মাহাত এপর্যন্ত সংসদে ৫ টি ডিবেটে অংশ নিয়েছেন। যার মধ্যে জাতীয় পর্যায়ের ডিবেটই বেশি ছিল। পরিসংখ্যান বলছে, সংসদে ৫ বছরের সময়সীমায় মোট ৮ টি প্রশ্ন উত্থাপন করেছেন মৃগাঙ্ক মাহাত। সংসদে এই তৃণমূল নেতার উপস্থিতির হার ৭১ শতাংশ।

রাজনৈতিক মানচিত্র

রাজনৈতিক মানচিত্র

বামেদের ৩৪ বছরের শাসনকালে পুরুলিয়াও একটানা ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। বহুবার মাওবাদ সমস্যা এখানে মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিক হিংসা, হানাহানির খবরও কিছু কম আসেনি জেলা থেকে। উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত পুরুলিয়া লোকসভা কেন্দ্রেক দখলে রাখে বামেরা। এখানে দীর্ঘদিনের সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের বীরসিং মাহাতো, চিত্তরঞ্জন মাহাতোরা। পরবর্তীকালে বামদূর্গের পতনের সঙ্গে সঙ্গে এলাকায় জমি হারায় ফরোয়ার্ড ব্লক। বাড়তে থাকে তৃণমূলের দাপট।

ভোট-লড়াই

ভোট-লড়াই

২০১৪ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরোয়ার্ড ব্লকের নরহরি মাহাতোকে ৩ লাখেরও বেশি ভোটে পরাজিত করেন মৃগাঙ্ক মাহাত। উপজাতি অধ্যুষিত পুরুলিয়ায় এবারের ভোটেও শবরদের উন্নয়ন একটা বড় ইস্যু।

ভোটের ইস্যু

ভোটের ইস্যু

মাওবাদ সমস্যা থেকে এলাকা খানিকটা মুক্ত হলেও , এখানে সড়ক যোগাযোগ থেকে পর্যটনের উন্নয়ন, জলের সমস্যা, চাষাবাদ সহ একাধিক ইস্যু প্রভাব ফেলতে চলেছে লোকসভা নির্বাচনে। প্রায় ২৪ লক্ষেরও বেশি মানুষের বাস পুরুলিয়ায়। যারমধ্যে গ্রামীণ জনসংখ্যা ৮৭.১৬ শতাংশ। আর এই জনবসতির চোখ কেবলমাত্র এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান। এলাকাবাসীর আশা, ভরসা কোন দল বেশি এগিয়ে তা ঠিক করে দেবে ২০১৯ সালের লোকসভা নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+