বাংলার রাজনীতিতে জঙ্গিপুরের ভোট সমীকরণ ঘিরে নজরকাড়া কিছু তথ্য

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি অন্যতম প্রাসঙ্গিক অঙ্গ। এই আসনের বর্তমান সাংসদের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। যাঁর অন্যতম পরিচিতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি অন্যতম প্রাসঙ্গিক অঙ্গ। এই আসনের বর্তমান সাংসদের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। যাঁর অন্যতম পরিচিতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে হিসাবে। কোল ইন্ডিয়ার উচ্চপদের চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন অভিজিৎ। ২০১৪ সালের ১৮ মে তিনি কংগ্রেসের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন। একনজরে দেখে নেওয়া যাক জঙ্গিপুরের রাজনৈতিক সমীকরণ।

সাংসদ অভিজিৎ সম্পর্কে তথ্য

সাংসদ অভিজিৎ সম্পর্কে তথ্য

বছর আটান্নর অভিজিৎ-এর মেকানিক্যাল-এ বিই ডিগ্রি রয়েছে। এছাড়াও চার্টার্ড ইঞ্জিনিয়ারিং পাশ করারও সার্টিফিকেট রয়েছে।
২০১৮ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সংসদে ৩২টি বিতর্কে অংশ নিয়েছিলেন অভিজিৎ। স্টেট ডিবেটে তাঁর উপস্থিতির হার ৩২.২ শতাংশ। ন্যাশনাল ডিবেটে তাঁর গড় ৬৩.৮ শতাংশ।
প্রাইভেট মেম্বার বিলে অংশগ্রহণের পরিসংখ্যান শূন্য়। স্টেট প্রাইভেট মেম্বার বিলে অংশ নেওয়ার হার ০.৩ শতাংশ। ন্যাশনাল প্রাইভেট মেম্বার বিলে উপস্থিতির হার ২ শতাংশ।
সংসদে ১৫৩টি প্রশ্নে অংশ নিয়েছেন। গড়ে ৮৮টি রাজ্য বিষয়ক প্রশ্নে অংশ নিয়েছেন। আর গড়ে তিনি ২৭৩টি জাতীয় প্রেক্ষাপটের প্রশ্নে অংশ নিয়েছেন।

সংসদে অভিজিতের পারফরম্যান্স

সংসদে অভিজিতের পারফরম্যান্স

অভিজিৎ মুখোপাধ্যায়ের সংসদে উপস্থিতির হার ৯৭ শতাংশ। স্টেট অ্যাটেন্ড্যাসের গড় ৬৫ শতাংশ। কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া অভিজিৎ মুখোপাধ্যায় ২০১৪ সালের নির্বাচনে ৩ লক্ষ ৭৮ হাজার ২০১টি ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর মুজাফ্ফর হোসেন পেয়েছিলেন ৩লক্ষ ৭০ হাজার ০৪০টি ভোট। জয়ের ব্যবধান ছিল ৮ হাজার ১৬১।

জঙ্গিপুরের ভোট-ছবি

জঙ্গিপুরের ভোট-ছবি

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বসবাসকারী জনসংখ্যা হল ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৯১। গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যার হার হল ৭৮.১৮ শতাংশ। শহরাঞ্চলে এই হার ২১.৮২ শতাংশ। তপশিল জাতির লোকসংখ্যার ১৫.৮৭ শতাংশ। তপশিলি উপজাতির সংখ্যার হার ১.৯৩ শতাংশ।

পরিসংখ্যান আর কী বলছে?

পরিসংখ্যান আর কী বলছে?

২০১৪ সালের হিসাব অনুযায়ী এই লোকসভা আসনে মোট ভোটদাতার সংখ্যা ১৩ লক্ষ ৯১ হাজার ৬৫৬। এরমধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ৭লক্ষ ১৪ হাজার ৮৯০। মহিলা ভোটদাতার সংখ্যা ৬লক্ষ ৭৬ হাজার ৭৬৬। ২০১৪ সালে পুরুষ ভোটদাতাদের মধ্যে ৫ লক্ষ ৫৯ হাজার ৫৪২ জন শেষপর্যন্ত ভোট দিয়েছিলেন। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল ৫লক্ষ ৫৯হাজার ৫৪২। সবমিলিয়ে ভোট পড়েছিল ১১ লক্ষ ১৯ হাজার ০৮৪। ভোটদানের হার ছিল ৮০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+