Vande Bharat Express: অ্যালুমিনিয়ামে মুড়ে ফেলা হচ্ছে বন্দে ভারত! ইতিহাসের পথে টিটাগড় রেল ফ্যাক্টারি

Vande Bharat Express: দেশের রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। সময়ের সঙ্গে সঙ্গে বড় বদল আসছে নয়া এই ট্রেনে। অ্যালুমিনিয়ামে মুড়ে ফেলা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এই সেমি বুলেটকে।

টিটাগড় রেলওয়ে সিস্টেম সম্প্রতি পুণে মেট্রোর জন্য প্রথম অ্যালুমিনিয়াম কোচ তৈরি করে কার্যত দেশকে চমকে দিয়েছে। এবার অ্যালুমিনিয়াম কোচ জুড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) । এমনটাই এক প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Express

Vande Bharat Express: অ্যালুমিনিয়াম বন্দে ভারত ২০২৫ সালে আসতে পারে

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টিটাগড় রেল সিস্টেম ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্যাপেক্সের কাজ সম্পূর্ণ করবে বলে আশা করছে। পশ্চিমবঙ্গের এক রেল ফ্যাক্টারি সেমি হাই স্পিড ট্রেন (Vande Bharat Express) , ওর্বান মেট্রো, প্যাসেঞ্জার কোচ, প্রপালশন সরঞ্জাম এবং ওয়াগন তৈরিতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। একাধিক রেকর্ড রয়েছে। এবার আরও এক ইতিহাসের পথে টিটাগড় রেল ফ্যাক্টারি।

Vande Bharat Express: প্রথম অ্যালুমিনিয়াম বন্দে ভারত

টিটাগড় রেল সিস্টেম দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যালুমিনিয়াম বডিড বন্দে ভারত (Vande Bharat Express) তৈরি করতে চায়। আর সেজন্য এই সংক্রান্ত টেন্ডারের দিকে নজর রাখছে। এমনটাই টাইমস নাও' হিন্দি পোর্টালের খবরে দাবি করেছে। অ্যালুমিনিয়ামে নির্মিত ট্রেনের গতি প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার হতে পারে। এর ওজন তুলনামূলক ভাবে অনেকটাই হালকা হবে। রক্ষণাবেক্ষণ খরচ অনেকটাই কম। এমনকি সম্পূর্ণ ভাবে ট্রেন হবে ঘর্ষণ প্রতিরোধী।

Vande Bharat Express: টেন্ডার -

টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডায়রেক্টর উমেশ চৌধুরী জানান, অ্যালুমিনিয়ামে তৈরি বন্দে ভারতের (Vande Bharat Express) টেন্ডার শীঘ্রই আসবে। টিটাগড় রেল কোচ ফ্যাক্টারি ভারতের অন্যতম বড় সংস্থা, যারা রেলের সমস্ত কাজ করে বলে দাবি উমেশ চৌধুরী। শুধু তাই নয়, রেলকে আধুনিক করার কাজ করে থাকে।

Vande Bharat Express: স্লিপার ভার্সনে আসবে ট্রেন -

অ্যালুমিনিয়ামে তৈরি ট্রেন স্টেনলেস স্টিলের মোকাবিলায় অনেক বেশি হালকা হয়। এমনকি অনেক বেশি পাওয়ারও সঞ্চয় করতে সাহায্য করে। ভারতীয় রেলওয়ে আগামী ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে অ্যালুমিনিয়ামে তৈরি বন্দে ভারত-এর প্রথম স্লিপার ভার্সন ট্র্যাকে নামাতে চায়। অ্যালুমিনিয়ামে তৈরি বন্দে ভারত (Vande Bharat Express) এবং মেট্রোর চাহিদার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ রেলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+