ভ্যাকসিন অন কল, বাড়িতে বসেই পেয়ে যাবেন ভ্যাকসিন, নয়া উদ্যোগ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা
ভ্যাকসিন অন কল, বাড়িতে বসেই পেয়ে যাবেন ভ্যাকসিন, নয়া উদ্যোগ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা
করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি শুরু জোর দিয়েছে কলকাতা পুরসভা। হুইলস অন ভ্যাকসিন, ড্রাইভ ইন ভ্যাকসিনের পর এবার কল ন ভ্যাকসিন পরিষেবা চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এই পরিষেবায় আপনার একটি মাত্র ফোন কলেই বাড়িতে পৌঁছে যাবে করোনা টিকা। বাড়িতে গিয়ে করোনা ভ্যাকসিন দিয়ে আসবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। প্রবীণদের জন্যই এই বিশেষ পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। দুএকদিনের মধ্যেই চালু হয়ে যাবে সেটি।

ভ্যাকসিন অন হুইলস
ইতিমধ্যেই ভ্যাকসিন অন হুইলস নামে পরিষেবা শুরু করেছে কলকাতা পুরসভা। একটি এসি বাসে করে বাজারে বাজারে ঘুরে টিকাকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বাজারে পৌঁছে গিয়েছে ভ্যাকসিন অন হুইলস। সেই এসি বাসে ভ্যাকসিন দেওয়ার পর কোনও সমস্যা হলে চিকিৎসকরা দেখেও দেবেন বলে জানানো হয়েছে।

ড্রাইভ ইন ভ্যাকসিন
কলকাতা পুরসভার পক্ষ থেকে ড্রাইভ ইন ভ্যাকসিনও চালু করা হয়েছে। মুম্বইয়ে বড় সাফল্য পেয়েছিল ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি। সেটাকে নজরে রেখেই কলকাতা পুরসভা এই উদ্যোগ নেয়। সপ্তাহেই এই ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি শুরু হেয়েেছ পার্ক সার্কাসের একটি শপিং মলে। সেখানে যেকেউ গাড়ি করে এলে গাড়িতে বসেই টিকা নিতে পারবেন ।

ভ্যাকসিন অন কল
এবার আরও একটি উদ্যোগ ভ্যাকসিন অন কল শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। মূলত প্রবীণদের কথা মাথায় রেখেইএই পরিষেবা শুরু করতে চলেছে তারা। এই পরিষেবায় বাড়িতে বসেই পেয়ে যাবেন করোনা ভ্যাকসিন। ফোন করে জানাতে হবে ভ্যাকসিন প্রয়োজন। এবং প্রবীণ সদস্যের জন্য ভ্যাকসিন বাড়িেত গিয়ে দিয়ে আসবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা।

টিকাকরণে জোর
করোনার থার্ড ওয়েভ আসার আগে টিকাকরণ শেষ করতে চাইছে রাজ্য সরকার। জেলাগুলিতেও টিকাকরণে জোর দেওয়া হয়েছে। দ্রুত গতিতে বাড়ছে িটকা করণ। ইতিমধ্যেই রাজ্যে কোভ্যাক্সিন থেকে কোভিশিল্ড একাধিক করোনা টিকা এসে পৌঁেছেছে । ভ্যাকসিনের চাহিদা অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications