হাসপাতালগুলির মর্গে মৃতদের স্তুপ, নিমতলা শ্মশানে করোনায় মৃতদের দেহ পোড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত পুরসভার
হাসপাতালগুলির মর্গে মৃতদের স্তুপ, নিমতলা শ্মশানে করোনায় মৃতদের দেহ পোড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত পুরসভার
নিয়মিত দেহ সৎকার হচ্ছে না। ফলে কলকাতার হাসপাতালগুলিতে জমছে করোনায় (coronavirus) আক্রান্ত হয়ে মৃতদের দেহ (body)। সেই পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (kolkata corporation)। এবার দিন কয়েকের দন্য সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ পোড়ানো হবে বলে জানানো হয়েছে।

হাসপাতালে জমছে মৃতদের দেহ
করোনায় আক্রানদের দেহ সৎকার করা নিয়ে এবার অভিযোগ উঠস খাস কলকাতায়। সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে মৃতদেহের স্তুপ। এনআরএস হাসপাতালের মর্গে পড়ে ৩৬ টি দেহ। অন্যদিকে এমআরবাঙুর হাসপাতালে জমে ২৩ টি দেহ। বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালে আর মৃতদেহ রাখার জায়গা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর পুরসভা মতদেহ না সরালে তা বেডেই রেখে দেওয়া হবে বলে, হুঁশিয়ারিও নাকি দিয়েছে কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

নিমতলায় পোড়ানো হবে করোনায় মৃতদের দেহ
শুক্রবার পুরমন্ত্রী পিরহাদ হাকিমের ইঙ্গিত ছিল। আর শনিবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হল কলকাতা পুরসভার তরফে। এবার থেকে নিমনতলা শ্মশানে করোনা আক্রান্তদের দেহ পোড়ানো হবে। ১২ টি ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হবে । ১৫ ঘন্টা করে চুল্লিগুলি কাজ করবে। এনিয়ে এদিন এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

দুদিনে জন্য সিদ্ধান্ত
শুক্রবার জমা মৃতদেহের সংখ্যাটা ছিল ২১০ টি, এদিন তা পৌঁছে গিয়েছে ৩০০র মতো। আপাতত দুদিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভার তরফ থেকে। জানা গিয়েছে করোনায় মৃতদের দেহগুলি প্লাসটিকে মোড়ানো থাকায় তাড়াতাড়ি ইলেকট্রিকচুল্লি খারাপ হচ্ছে। তাজের পোড়ানোর কাজে অসুবিধা দেখা দিচ্ছে।

সাধারণ মৃত্যু দেহ পোড়ানো হবে অন্যত্র
এই সিদ্ধান্তের ক্ষেত্রে নিমতলায় কাঠে পোড়োনো হবে সাধারণ মৃত্যুর দেহগুলি। পাশাপাশি পাশের এলাকার শ্মশানগুলিকে পোড়ানোর জন্য আবেদন করা হয়েছে পুরসভার তরফ থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications