কিষেণজির ব্যক্তিগত চিকিৎসক ধৃত

সমীরবাবু চিকিৎসাবিদ্যায় পাশাপাশি মাওবাদী কার্যকলাপে গভীরভাবে যুক্ত। ২০১০ সালে আসানসোল দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল। সেই সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর মাওবাদী নথি উদ্ধার করে পুলিশ। তখন থেকেই তিনি বেপাত্তা হয়ে যায়। কিষেণজি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সমীরবাবুর সন্ধানেও জাল পাতেন গোয়েন্দারা। কিন্তু, ধরা যায়নি তাঁকে।
গতকাল রাতে 'সোর্স' মারফত পুলিশ খবর পায়, সমীর বিশ্বাস দাদার বাড়িতে গোপনে এসেছেন। এর পরই হানা দেয় তারা। হাতেনাতে পাকড়াও করা হয় তাঁকে। উদ্ধার হয়েছে মাওবাদী নথিপত্র।












Click it and Unblock the Notifications