বিষমদ কাণ্ডে এবার পুলিশের জালে মূল পাণ্ডা গণেশ হালদার
নদিয়ার শান্তিপুরের বিষমদ কাণ্ডে ইতিমধ্যে মৃতের সংখ্যা ১২তে পৌঁছে গিয়েছে। বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে এসবের মধ্যেই মুখ রক্ষা করল পুলিশ।
নদিয়ার শান্তিপুরের বিষমদ কাণ্ডে ইতিমধ্যে মৃতের সংখ্যা ১২তে পৌঁছে গিয়েছে। বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে এসবের মধ্যেই মুখ রক্ষা করল পুলিশ। ধরে ফেলল ব্যবসার মূল পাণ্ডা গনেশ হালদারকে। বৃহস্পতিবার শান্তিপুর এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

বুধবার খবর আসে শান্তিপুরের চৌধুরী পাড়ায় বিষ মদ খেয়ে ৯জনের মৃত্যু হয়েছে। পরে সেই সংখ্যা বেড়ে ১২তে পৌঁছে যায়। রাজ্য সরকার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করে।
এদিকে সরকার তদন্তে নেমে সিআইডিকে কাজে লাগায়। শান্তিপুর থানার ওসি, ইনস্পেক্টর সহ অনেককে সরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি কয়েকজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করেই গণেশ হালদারের খোঁজ পায় পুলিশ। এরপরে তাকে গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications