বন্দুক ঠেকিয়ে সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে অপহরণ! পরে যেভাবে তাঁকে উদ্ধার করা হয়
হরিপদ মান হুগলিতে সিপিএম-এর জেলা পরিষদের প্রার্থী। তিনি পেশাগতভাবে পলাশপাই বিজয় মোদক বালিকা বিদ্য়ালয়ের একজন কর্মী।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে আইনি লড়াই যতটা সরগরম তেমনই রাজনৈতিক লড়াইও তুঙ্গে। নির্বাচনের মনোনয়ন জমা , নিরাপত্তা,ও স্ক্রুটিনি নিয়ে যখন কমিশন একের পর নির্দেশ দিচ্ছে জেলাশাসকদের কাছে, তখনও অব্যাহত গ্রামাঞ্চলের রাজনৈতিক হিংসা। শনিবার ,সিপিএম-এর জেলা পরিষদ প্রার্থীর অপহরণ নিয়ে রীতিমত সরগরম ছিল হুগলির খানাকুল এলাকা।

এরপরই পরিস্থিতি সামাল দিতে খানাকুল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও তার আগে থেকেই পুলিশ হরিপদ মানকে খুঁজতে তৎপরতার সঙ্গে উদ্যোগ নেয়। এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। পর, সন্ধ্যে নাগাদ উদ্ধার করা হয় জেলাপরিষদে সিপিএম প্রার্থী হরিপদ মানকে। সূত্রের দাবি, শেষ খব. পাওয়া পর্যন্ত ঘটনায় কোনও পুলিশি অভিযোগ দায়ের হয়নি। এদিকে, পুলিশ ফাঁড়ির কাছাকাছি এক স্কুলের ভিতর থেকে কী করে একজন প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications