গভীর রাতে ফের খিদিরপুর বাসকিউল সেতুতে বিপত্তি
ফের একবার নতুন করে বিপত্তিতে পড়ল বাসকিউল সেতু। এই নিয়ে ৫ দিনের মধ্যে দ্বিতীয়বার বিপর্যস্ত হয় এই সেতু।
ফের একবার নতুন করে বিপত্তিতে পড়ল বাসকিউল সেতু বা নজরুল সেতু। এই নিয়ে ৫ দিনের মধ্যে দ্বিতীয়বার বিপর্যস্ত হয় এই সেতু। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ জাহাজ চলাচলের জন্য খিদিরপুর ও মেটিয়াবরুজের মধ্যে প্রধান সংযোগকারী এই সেতুর দুই প্রান্ত খুলে দেওয়া হয়। তারপরই সেতু বন্ধু করতে গিয়ে কালঘাম ছোটে কর্মীদের।

দেখা যায়, সেতু খুলে দেওয়ার পর আর কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। উর্দ্ধমুখী হয়ে রয়েছে সেতুর দুই প্রান্তের দুইটি দিক। তার পর থেকে আর সেতু বন্ধ হয়নি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ররা। বৈদ্যুতিন গোলযোগের জেরে বারবার বাসকিউল সেতু বন্ধ করার সময় সমস্যা হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। গত সোমবার একই ভাবে জাহাজ যাওয়ার জন্য খোলার পর বন্ধ হয়নি সেতুর দুই প্রান্ত। সেই সময়ে প্রায় ৭ ঘণ্টা পর সমস্যার সমাধান করা হয়। তবে সেতু বিভ্রাটের জেরে সকালের অফিস টাইমে যানজটের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications