উষ্ণায়নের করাল গ্রাসে পৃথিবী, ‘দহন’ জ্বালা জোড়ানোর অঙ্গীকার খিদিরপুর ২৫ পল্লির
বিশ্বজুড়ে উষ্ণায়নের করাল গ্রাস। পৃথিবী জ্বলছে দহন জ্বালায়। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজনও রক্ষা পায়নি দহন জ্বালা থেকে। এই অবস্থায় মানব সভ্যতা বাঁচানোর দাবি নিয়ে পুজো উপস্থাপন খিদিরপুর ২৫ পল্লির।
বিশ্বজুড়ে উষ্ণায়নের করাল গ্রাস। পৃথিবী জ্বলছে দহন জ্বালায়। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজনও রক্ষা পায়নি দহন জ্বালা থেকে। এই অবস্থায় মানব সভ্যতা বাঁচানোর দাবি নিয়ে পুজো উপস্থাপন খিদিরপুর ২৫ পল্লির। পৃথিবীর ক্ষতে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা মাত্র। তাই খিদিরপুর ২৫ পল্লির থিম এবার 'দহন'।

পৃথিবীর দহন জ্বালায় একটু শান্তির বারি নিয়ে হাজির হচ্ছে খিদিরপুর ২৫ পল্লি। তাঁরা এই 'দহন' থিমের মধ্যে দিয়েই বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতার বার্তা দিতে প্রস্তুত। মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য যে মানুষই দায়ী, তা তুলে ধরা হয়েছে থিম 'দহন'-এ।
পৃথিবী এগিয়ে চলেছে। সেই এগনোর পথ ধরে যেমন অট্টালিকা স্থাপন হয়েছে, রুখে দেওয়া হয়েছে নদীর গতিপথ, ধ্বংস করে দেওয়া হয়েছে সবুজ বনানি। প্রকৃতি নিধনের ভয়ংকর এই রূপই তুলে ধরা হয়েছে এবার খিদিররপুর ২৫ পল্লি দুর্গাপুজোর বিষয়-ভাবনায়। তা সার্থকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী সনাতন দিন্দা।
মণ্ডপসজ্জায় তিনি দেখিয়েছেন, কীভাবে পৃথিবী দহনে পুড়ছে, কীভাবে ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাচ্ছে, আর কীভাবে বিশ্ব উষ্ণায়নের জেরে গলছে কুমেরুর হিমবাহ। গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে প্লাস্টিকে। প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়ার পাশাপাশি উষ্ণায়ন সচেতনতা দেখানো হয়েছে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করে।












Click it and Unblock the Notifications