সঙ্কটকালে রামচন্দ্রের অকাল বোধনের কাহিনী ফুটে উঠবে খিদিরপুর ভেনাস ক্লাবে
আর অপেক্ষা কয়েকটা দিনের। তারপরই মা দুর্গার আগমন হবে বাংলায়। করোনা সঙ্কটের মধ্যেও দেবী মায়ের আগমনের প্রস্তুতি চলছে জোর কদমে। কলকাতার বিভিন্ন পুজো করোনা বিধি মেনে থিমের পুজোর শেষ প্রস্তুতি সারছে। যদিও শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বছর খিদিরপুর ভেনাস ক্লাবের শারদ ভাবনায় রয়েছে রামচন্দ্রের অকাল বোধন। ৭৫ বছরের পুরনো এই পুজোয় এবার ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর আসল ইতিহাসকে। পুরাণে উল্লেখ্য, ভগবান রামচন্দ্র মায়ের পুজো করতে গিয়ে দেখেন ১০৮টা পদ্মের বদলে রয়েছে ১০৭টি পদ্ম। তখন তিনি তাঁর চক্ষু দান করতে যান কিন্তু মা দুর্গা রামচন্দ্রের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাতে বাধা দেন। এরপর থেকেই বাঙালিরা এই শরৎকালে অকাল বোধনে দেবী দুর্গার আরাধনা করে। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে খড়, মাটি ও বিভিন্ন ধরনের রঙ।
সরকারের নিয়ম–বিধি অনুসারে তিন দিক খোলা প্যান্ডেল, স্যানিটাইজার সহ সবেরই বন্দোবস্ত থাকছে। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণ করার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা চলছে উদ্যোক্তাদের মধ্যে।












Click it and Unblock the Notifications