উন্নয়নের দাবি! মমতার উদ্যোগে খেজুরিও এল হলদিয়ার মধ্যে
পঞ্চায়েত নির্বাচনের আগে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকারের। পঞ্চায়েত এলাকায় থাকা পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ ও ২ নম্বর ব্লককে যুক্ত করা হল হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার সঙ্গে।
পঞ্চায়েত নির্বাচনের আগে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকারের। পঞ্চায়েত এলাকায় থাকা পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ ও ২ নম্বর ব্লককে যুক্ত করা হল হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার সঙ্গে। এর ফলে অনেকটাই এলাকা বাড়ল হলদিয়ার।

কাঁথি মহকুমার খেজুরি ১ এবং ২ নম্বর ব্লককে শুক্রবার থেকেই যুক্ত করা হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের সঙ্গে। এর ফলে খেজুরির মতো তুলনায় পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন দ্রুত সম্ভব হবে বলে আশাবাদী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই খেজুরিকে পর্ষদ ভুক্ত করার ব্যাপারে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের জমি আন্দোলনে খেজুরির মানুষের প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু উন্নয়নের প্রশ্নে সেই খেজুরিই এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করে সেই খেজুরির উন্নয়ন তরান্বিত করতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহলের ধারনা।












Click it and Unblock the Notifications