Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kharibari: নদীর পাড়ে ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার! দত্তপুকুরের পর এবার খড়িবাড়িতে তুমুল আতঙ্ক

Kharibari: দত্তপুকুরের পর এবার খড়িবাড়ি। ফের গলাকাটা দেহ উদ্ধার। দার্জিলিংয়েক শিলিগুড়ির খড়িবাড়িতে শনিবার সাতসকালে মুণ্ডহীন দেহ (Beheaded Body) উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতদেহ প্রথমে দেখতে পান স্থানীয়রাই। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Kharibari PS) ও ফরেনসিক টিম (Forensic)। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সাতসকালে গুয়াবাড়িতে ডুমুরিয়া নদীর পাড়ে গলাকাটা দেহ উদ্ধার হয়। নদীর পাড়ে প্রাতঃভ্রমণ করতে এসে চোখ কপালে ওঠার জোগাড় স্থানীয়দের। স্থানীয়রাই এসে প্রথমে ওই মৃতদেহ দেখতে পান। মৃতদেহের পাশে একটি ধারালো অস্ত্রও দেখতে পান বলে জানান তারা। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। যদিও মৃত ব্যক্তির পরিচয় তারাও জানেন না বলে দাবি।

police north bengal

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে খুঁটিনাটি পরীক্ষা করে দেখছে ফরেনসিক টিমও। মৃতদেহের পাশ থেকেই রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, যা ঘিরে খুনের ঘটনা উঠে আসছে। অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। মৃতদেহের গলায় ক্ষত রয়েছে বলে জানিয়েছেন তারা।

ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। নদীর আশপাশ রাতে প্রায় জনশূন্য থাকে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। সেই সুযোগ নিয়েই আততায়ীরা ওই ব্যক্তিকে খুন করে গলা কেটে ওই স্থানে দেহ ফেলে রেখে যেতে পারে বলে অনুমান স্থানীয়দের।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমি থেকে মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়েছিল। জম্মুর সাম্বা থেকে ওই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

দত্তপুকুরের ঘটনায় রক্তমাখা মদের গ্লাস ও চিপসের প্যাকেটও উদ্ধার হয়েছিল। যৌনাঙ্গ উপড়ে নেওয়া হয়েছিল মৃতের। হাত পা বাঁধা ছিল। তদন্তে নেমে নিহতের মাসতুতো ভাই ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। নিহতের বাঁ হাতে থাকা ট্যাটুর সূত্র ধরে তদন্ত করে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুনের অভিযোগ উঠে আসে। মূল অভিযুক্ত জলিলকে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+