খড়গপুরকে করোনা হাব বানিয়েছে তৃণমূল, অভিযোগ দিলীপের
খড়গপুরকে করোনা হাব বানিয়েছে তৃণমূল, অভিযোগ দিলীপের
খড়্গপুরকে করোনা হাব বানিয়েছে টিএমসি, সেই দলের নেতাদের চামচাগিরি করার জন্য পুলিশ প্রশাসনের আধিকারিকরাও কোয়ারেন্টাইন হয়েছে৷ আর বিপাকে পরিষেবা না পেয়ে মরছে খড়্গপুরের লোকজন৷

শুক্রবার মেদিনীপুরে করুনা প্রতিরোধে স্থানীয়দের হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবাম বিলি করতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন মেদিনীপুর শহরে কেরানীতলাতে স্থানীয়দের জন্য করোনা প্রতিরোধী হিসেবে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম বিলি করেন দিলীপ ঘোষ সহ বিজেপি জেলা নেতারা। এদিন খড়্গপুরে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, খড়্গপুরটাকে করোনা হাব বানিয়েছে টিএমসি। সেখানকার বিধায়ক দিনের পর দিন নিয়ম না মেনে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন।
তার সঙ্গে সেখানকার ওসি, আইসি, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক নেতাদের চামচাগিরি করেছেন বলে করোনা হয়ে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। যে কারণে প্রশাসন ঠিক করে চলছে না৷
তিনি বলেন, রাস্তা পরিষ্কার থেকে সব কিছু স্থগিত। ময়লা ফেলার স্থানে লাশ লুকিয়ে ফেলে দিয়ে এসেছে ওরা।পুরো শহরের প্রশাসন ভেঙে পড়েছে৷সবাইকে বিপদে ফেলে এখন পালিয়েছেন৷ ওখানকার চেয়ারম্যান থেকে কাউন্সিলার, পুলিশ অফিসার সবার নামে এফআইআর করা উচিত৷তারা লকডাউন থেকে দুরত্ব কিছুই মানেনি। ওদের জন্য মানুষ ভুল পথে যাচ্ছে৷ আর দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করছে ওরা৷
এই অকর্মণ্য নিকম্মা অসৎ নেতাদের চামচাগিরি করে সবাইকে বিপদে ফেলেছে৷ আমরা করোনা ফাইটারদের সম্মান জানালাম, এখানে টিএমসি নেতারা করোনা কেরিয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছে৷ রাজনীতি করতে গিয়ে রাজ্যকে বিরাট বিপদের সামনে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে তার বক্তব্যের সমালোচনা করে টিএমসি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ওই ভদ্রলোকের মাথার সুস্থ্যতা সমন্ধে রীতিমতো সন্দেহ রয়েছে৷ মুখ খুললেই ভুল কথা ও লোকের খুত দেখে বেড়ায়৷
পুলিশি নিরাপত্তায় থেকে পুলিশকে গালি দেন, পুলিশ সরলেই ওর লোকেরাই ওর ওপরে হাত তুলবে। এতোদিন করোনা পরিস্থিতিতে মানুষের কাছে আসেননি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছেন৷ পাগলের প্রলাপ বলছেন। টিএমসি ওদের মতো নয়, করোনার ভয়ে কলকাতার অফিসে বসে থাকবে৷ টিএমসি মানুষের সেবা করেছে। মানুষকে সাহস দিতে প্রতি পাড়ায় গিয়েছে করোনা টিএমসি ছড়ায়নি৷ ছড়িয়েছে কেন্দ্র সরকারের ভুল পদক্ষেপ৷ সেটাকেই চাপা দিতে মিথ্যা বলে চলেছেন ওরা৷












Click it and Unblock the Notifications