খাগড়াগড়কাণ্ডে মাস্টারমাইন্ড-সহ ধৃত ৬ জঙ্গিকে হেফাজতে নেওয়ার আবেদন করবে এনআইএ

কলকাতা, ১২ অক্টোবর : খাগড়াগড়কাণ্ডের মাস্টারমাইন্ড জবিরুল ইসলাম, ইউসুফ শেখ-সহ ছয় জেএমবি-জঙ্গিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই এনআইএ-র আইনজীবীরা আদালতে আবেদন জানাবেন এই মর্মে। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে দফায় দফায় অভিযান চালিয়ে শিলচর ও উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় ছয় জঙ্গিকে।

উত্তর-পূর্ব ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল করে খাগড়াগড় তদন্তে বড় ধরনের সাফল্য এনে দেয় এসটিএফ। ধৃতরা সবাই বাংলাদেশের জামাত-উল মুদাহিদিনের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ডিটোনেটর, আইইডি ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। ট্রানজিট রিমান্ডে ছয় জঙ্গিকে কলকাতায় নিয়ে আসার পর এতদিন এসটিএফের আধিকারিকরাই জিজ্ঞাসাবাদ করছিলেন। এবার এনআইএ ধৃতদের জেরা করতে চাইছে।

খাগড়াগড়কাণ্ডে মাস্টারমাইন্ড-সহ ধৃত ৬ জঙ্গিকে হেফাজতে নেওয়ার আবেদন করবে এনআইএ

খাগড়াগড়কাণ্ডের পরই পরিষ্কার হয়ে যায়, জঙ্গিদের নেটওয়ার্ক ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের বাইরেও এদের নেটওয়ার্ক খুব স্ট্রং। তাই তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইকে দায়িত্বভার দেওয়া হয়।

পাশাপাশি কলকাতার স্পেশাল টাস্ক ফোর্সও তদন্ত চালাচ্ছিল। এনআইএ এই তদন্ত প্রক্রিয়ায় কোনও অগ্রগতি ঘটাতে না পারলেও, এসটিএই পুজোর আগেই জেএমবি জঙ্গিগোষ্ঠীর পরিকল্পনা বানচাল করে দেয়। জঙ্গিগোষ্ঠীর একটা বড় অংশকে পাকড়াও করে এ দেশের নেটওয়ার্কের লাইন কেটে দিতে সক্ষম হন রাজ্যের গোয়েন্দারাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+