খাগড়াগড়ের দুই চক্রী মিজান-সাহেলিনকে অপহরণ করছিল ফারুকই, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা জেরায়

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : ধৃত জামাত-উল-মুজাহিদিন জঙ্গিদের জরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা আনোয়ার হোসেন ফারুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, সে-ই ময়মনসিংহ থেকে খাগড়াগড় কাণ্ডের দুই চক্রী বোমা মিজান ও সালাউদ্দিন সাহেলিনকে অপহরণ করেছিল।

২০১৩ সালে পুলিশ ভ্যান থেকে তাদের অপহরণ করে একেবারে জঙ্গি ডেরায় তুলেছিল ফারুক। তারপরই তাদের খাগড়াগড়কাণ্ডে সামিল করা হয়। এই ফারুকই ভারতে জেএমবি-র সামগ্রিক দায়িত্বে ছিল। সরাসরি খাগড়াগড়কাণ্ডে জড়িত না থাকলেও এই ফারুকের ভূমিকাও কম ছিল না এ রাজ্যে সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে।

খাগড়াগড়ের দুই চক্রী মিজান-সাহেলিনকে অপহরণ করছিল ফারুকই!

কেননা পুলিশ মনে করছে, এই ফারুকই দুই বাংলায় জেএমবি-র নীতি নির্ধারণ করত। সংগঠনের শীর্ষনেতা সঈদুর রহমানের ডানহাত ছিল সে। এমনকী বাংলাদেশে শোলাকিয়া কাণ্ডের মস্টারমাইন্ড ছিল এই ফারুকই।

দফায় দফায় জেরায় গোয়েন্দাদের কাছে স্পষ্ট, শুধু বাংলা বা অসম নয়, গোটা দেশজুড়েই জাল বিস্তার করেছে বাংলাদেশের এই জঙ্গি সংগঠন। ভারতে জাল বিস্তার করতে অসমকেই 'স্লিপার সেল' হিসেবে ব্যবহার করে গোটা দেশে ছড়িয়ে পড়ছে জেএমবি-র সদস্যরা।

ধৃত ছয় জঙ্গিকে জেরা করে আন্তঃরাষ্ট্র জালনোট চক্রেরও হদিশ পেয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর এলাকা থেকে জাল নোট চক্রের পান্ডা অসীম সাহাকে গ্রেফতার করেছে এনআইএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+