রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, গ্রেফতার বিজেপি নেতা

শনিবার রাতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকা। বিজেপির লোকজন গুলি চালায় বলে অভিযোগ।

শনিবার রাতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকা। বিজেপির লোকজন গুলি চালায় বলে অভিযোগ। তাতে বছর ৩৫-এর সঞ্জয় সন্ন্যাসী নামে এক কর্মী আহত হয়েছেন। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনা ঘটে কেশপুরের কলকলি গ্রামে।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, গ্রেফতার বিজেপি নেতা

জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা নির্মাল্য চক্রবর্তী বলেন, এই ঘটনার জন্য দায়ী বিজেপি। বিজেপির লোকজন তাদের কর্মী সমর্থকের ওপর হামলা চালায়। গুলিতে তাদের এক জন আহত হয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার বিজেপি নেতা তন্ময় ঘোষকে পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তন্ময় আগে সিপিএম করতেন, লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে তন্ময় ঘোষকে। এর প্রতিবাদে আন্দোলনে নামবেন তারা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকেই বারে বারে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কেশপুর, যা এক সময়ে সিপিএমের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এখন সেখানে বিজেপি ও তৃণমূল উভয়েই শক্তি প্রদর্শন করতে চাইছে। তার জেরে বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+