রাজভবনের এক্তিয়ার বিতর্কে মমতা সরকারের ওপর 'ক্ষিপ্ত' রাজ্যপাল
এবার কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন। বাথরুমে গিয়ে ময়লা পরিষ্কার করুন। আয়নায় নিজের মুখ দেখুন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর।
এবার কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন। বাথরুমে গিয়ে ময়লা পরিষ্কার করুন। আয়নায় নিজের মুখ দেখুন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর।

আরও বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত। ৩১ জানুয়ারি মালদার ডিভিশনাল কমিশনারকে একটি চিঠি পাঠান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর অতিরিক্ত মুখ্যসচিব। চিঠিতে তিনি বলেন, রাজ্যপালের ইচ্ছা, সার্কিট হাউসের বৈঠকে মুর্শিদাবাদের আইজি উপস্থিত থাকুন। বৈঠকে কী কী নিয়ে আলোচনা হবে, তারও উল্লেখ করা হয় রাজ্যপালের অতিরিক্ত মুখ্যসচিবের চিঠিতে। তালিকায় রাজ্য ও কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের উন্নয়নমূলক কর্মসূচিও ছিল। ছিল সীমান্তবর্তী-সহ অন্য জেলার আইনশৃঙ্খলার বিষয়ও।
এই চিঠিকে ঘিরে বিতর্ক ছড়ায়। নবান্নকে এড়িয়ে রাজ্যপাল কীভাবে জেলার পুলিশ প্রশাসনের বৈঠক ডাকলেন তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টিকে রাজ্যপালকে সামনে রেখে কেন্দ্রের নীতিকে বাস্তবায়িত করার চেষ্টা বলে অভিযোগ করেছিলেন। গণতান্ত্রিক মোড়কে বিষয়টি অসাংবিধানিক বলেও অভিযোগ করেছিলেন তিনি। রাজ্যপালকে বিকল্প মুখ্যমন্ত্রী করে চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রাজ্যপালের কাছে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। এই সময় রাজ্যপালের ভঙ্গিমা ছিল যথেষ্টই ক্ষিপ্ত। তিনি বলেন, এবার কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন। বাথরুমে গিয়ে ময়লা পরিষ্কার করে আয়নায় নিজের মুখ দেখুন।
এদিকে, বিষয়টি নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications