বনধের নামে সস্তার পাবলিসিটি করছে বামেরা, এর থেকে কেরলের সিপিএম ভাল: মমতা

বনধের দিন সকালে হৃদয়পুর স্টেশনে রেল লাইনে উদ্ধার হয় বোমা। ঘটনার জেরে সকালেই ব্যহত হয় ট্রেন পরিষবা।

বনধের দিন সকালে হৃদয়পুর স্টেশনে রেল লাইনে উদ্ধার হয় বোমা। ঘটনার জেরে সকালেই ব্যহত হয় ট্রেন পরিষবা। এরপর বারাসতেও বোমা উদ্ধার হয়। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন আন্দোলন করা ভাল কিন্তু মানুষের জীবন বিপন্ন করা উচিত নয়। যেভাবে ট্রেন লাইনের নীচে বোমা রাখা হয়েছিল তাতে বড় কোনও ঘটনা ঘটতে পারত। যাত্রীদের জীবনহানী পর্যন্ত হতে পারত।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বোমা রেখে আতঙ্ক তৈরি করে সস্তার পাবলিসিটি করছে পশ্চিমবঙ্গের বামেরা। বাংলার বাম নেতৃত্বের তুলনায় কেরলের সিপিএম ভাল বলে আক্রমণ করেছেন মমতা।

বনধের নামে সস্তার পাবলিসিটি করছে বামেরা, এর থেকে কেরলের সিপিএম ভাল: মমতা

তৃণমূল সরকারের উন্নয়নকে সহ্য করতে না পেরেই বামেরা গুণ্ডামি করছে রাজ্যে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দেশের আর্থিক পরিস্থিতি যেদিকে তাতে এক ঘণ্টার বনধেও অনেক ক্ষতি হতে পারে। বিশেষ করে দিন মজুর শ্রমিকদের প্রবল ক্ষতির মুখে পড়তে হয়। কারণ একদিন কাজ করতে না পারলে তাঁদের খাবার জুটবে না। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে দেশে।

এই আর্থিক মন্দার দেশে বামেরা বনধ ডেকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে চারটে করে বনধ ডেকে সিপিএম অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও পরিস্থিতি মোকাবিলায় পুলিস প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তারপরেও একাধিক জায়গায় সরকারি বাসে ভাঙচুর চালানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+