ব্রিটেন থেকে কলকাতায় ফেরা ৮০০ জনের বেশি যাত্রীর ওপর বিশেষ নজর রাজ্য সরকারের
ব্রিটেন থেকে কলকাতায় ফেরা ৮০০ জনের বেশি যাত্রীর ওপর বিশেষ নজর রাজ্য সরকারের
ব্রিটেনে নয়া প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায় বিশ্বের অন্যান্য দেশগুলি সতর্কতা অবলম্বন করতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও এই নয়া ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ২৫ নভেম্বরের পর ব্রিটেন থেকে ৮০০ জনের বেশি যাত্রী কলকাতায় ফিরেছেন, তাঁদের ওপর রাজ্য সরকারের নজর রয়েছে। শহরের বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানে করে লন্ডন গিয়েছিলেন।

কড়া ব্যবস্থা গ্রহণ
এই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাংলাদেশের বিমানবন্দরের মাধ্যমে এই শহরে এসেছেন কিনা তার জন্য দুবাই, শারজা, দোহা ও ঢাকার যাত্রীদের ওপরও নজর রাখছে কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন ফেরত যাত্রীদের দেশে ঢোকার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে নয়া এসওপি জারি করা হয়েছে। যেখানে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক।

আন্তর্জাতিক বিমানে শহরে ফিরেছেন ৪,৭৪২ জন
জানা গিয়েছে, ২৫ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক বিমানে শহরে ফিরেছেন ৪,৭৪২ জন। চারটি সরাসরি বিমান এসেছে শহরে ২৫ নভেম্বর থেকে, যেখানে ৮৪৬ জন যাত্রী ছিলেন। অবতরণের পর ১৫২ জন যাত্রীর আরটি-পিসিআর টেস্ট হয়েছে, যার মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে দু'জন যাত্রী৬ ডিসেম্বর ফিরেছেন এবং অন্য দু'জনের মধ্যে একজন ২৫ অক্টোবর ও অন্যজন ১৫ নভেম্বর ফিরেছেন বলে জানা গিয়েছে।

কোভিড পজিটিভের আরএনএ বিশ্লেষণ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিকের ডিরেক্টর সৌমিত্র দাস জানিয়েছেন যে, ওই দেশে নয়া প্রজাতির কোভিডে ইতিমধ্যেই হাজার জন আক্রান্ত হয়েছেন। তিনি জানান যে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরটি-পিসিআর পজিটিভ রোগী, যাঁরা নভেম্বরের শেষে কলকাতায় ফিরেছেন, তাঁদের সংরক্ষিত আরএনএ বিশ্লেষণ করা হবে। সৌমিত্র দাস বলেন, ‘এখনও পর্যন্ত নয়া প্রজাতির ভাইরাসের কোনও গবেষণারত প্রমাণ পাওয়া যায়নি।'

কল্যাণী ইনস্টিটিউটে নমুনা ব্যাঙ্কিং
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য এনআইবিজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে সর্বশেষ প্রযুক্তি এবং দক্ষতা রয়েছে। আপাতত আমরা কল্যাণী ইনস্টিটিউটে ব্যাঙ্কিং করব। এবং যদি আরও নমুনা বিশ্লেষণের প্রয়োজন দেখা দেয় তবে আমরা যাদবপুরে ইনস্টিটিউটের সহায়তা নিতে পারি'।












Click it and Unblock the Notifications