Kaustav Bagchi: জল্পনাই সত্যি হল, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৌস্তভ বাগচী

কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরলেন কৌস্তভ বাগচী। গতকালই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তারপরেই তাঁর মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর স্তুতি। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তিনি। যদিও সেকথা তিনি স্পষ্ট করে জানাননি। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

পদ্মশিবিরের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে হেঁটেছিলেন কৌস্তুভ বাগচী। তারপর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কৌস্তভ বাগচির বিরোধ চরমে উঠেছিল। সেটিও অনুঘটকের মতো কাজ করেছিল।

Kaustav Bagchi

গতকাল তিনি ইমেইলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর পদত্যাগ পত্র। তিনি অভিযোগ করেছিলেন সন্দেশখালির মতো এতোবড় ঘটনায় যেভাবে কংগ্রেস কাজ করেছে সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই ঘটনা নিয়ে দলের তেমন আগ্রহই ছিল না বলে অভিযোগ করেছিলেন কৌস্তভ বাগচী। শাসক দলের সঙ্গে লড়াই করতে পারবে না কংগ্রেস এমনই অভিযোগ করে তিনি পদত্যাগ পত্র পাঠান।

মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিিডয়ায় পোস্টের জন্য গ্রেফতার হতে হয়েছিল কৌস্তভ বাগচিকে। জামিনে ছাড়া পেয়ে মাথা ন্যাড়া করে কৌস্তভ বাগচি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে উৎখাত না করে তিনি মাথায় চুল রাখবেন না। তারপর থেকে আর মাথায় চুল রাখেননি কৌস্তভ বাগচি। এই নিয়ে শাসক দলও কম কটাক্ষ করেননি। কৌস্তভ রায় পেশায় আইনজীবী। তিনি একাধিক মামলা লড়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

এদিকে কৌস্তুভ বাগচীর বিজেপিতে যোগদান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন আগামী ৭ মার্চ ধামাকা হতে চলেছে। ৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে বারাসতে। সেই সভায় সন্দেশখালির নির্যাতিতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এবারের লোকসভা ভোটে বিজেপির যে বড় হাতিয়ার হতে চলেছে সন্দেশখালি তাতে কোনও সন্দেহ নেই। তবে শুভেন্দুর এই বার্তায় নতুন জল্পনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে কোন বড় নেতা বিজেপিতে যোগ দেবেন। সেটা কি শাসক দলের কেউ নাকি কংগ্রেসের। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ কৌস্তভ বাগচীর বিজেপিতে যোগদান একটা বড় ঘটনা তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এরপর কে? আর কোন বড় নেতা বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+