Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kaushiki Amavasya 2023: তারাপীঠ যাওয়া আরও সোজা! কৌশিকী অমাবস্যায় স্পেশাল ট্রেন ঘোষণা

Kaushiki Amavasya 2023: সামনেই কৌশিকী অমাবস্যা! আর এই অমবস্যায় একেবারে জাঁকজমক করে পুজো হয় তারাপীঠে। কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। আর সে বিষয়টিকে মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

আগামী বৃহস্পতিবার থেকে ছাড়বে স্পেশাল ট্রেনগুলি। প্রায় একমাসেরও বেশি সময় ধরে রামপুরহাট লাইনে কাজ চলছিল। আর এই কাজ চলার কারনে একাধিক ট্রেন (Indian Rail) বাতিল করা হয়েছিল। দুরপাল্লার বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছিল। এই অবস্থায় একেবারে পর্যটনশূন্য হয়ে পড়েছিল তারাপীঠ।

Kaushiki Amavasya 2023

কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya 2023) সময় ট্রেন চলবে কিনা ধোঁয়াশা ছিল যাত্রীদের মধ্যে। যদিও মাসের শুরুতে কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya 2023) সময় ট্রেন চলার কথা জানিয়েছিল রেলওয়ে।

এমনকি নির্ধারিত সময়েই রামপুরহাট-চাতরা লাইনে কাজ শেষ হয়ে যাবে বলেও জানানো হয় রেলের। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু রামপুরহাটের উপর দিয়ে যায় ট্রেনগুলিতে লম্বা ওয়েটিং লিস্ট। ফলে ট্রেনে (Kaushiki Amavasya 2023) টিকিট পাওয়া নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়।

যদিও ভক্তদের সুবিধার কথা ভেবে আগামী কয়েকদিন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত জানাল পূর্বরেলওয়ের। তিথি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2023)। আর সে কারনে ১৪, ১৫ এবং ১৬ ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার স্পেশাল ট্রেন চালানো হবে।

মেল এবং এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা চলবে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনদিনই সকাল ৫.৪৫ মিনিটে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে। সকাল ১০ টার মধ্যেই রামপুরহাট পৌঁছে দেবে।

রেলের বিজ্ঞপ্তি এক নজরে-

The Howrah-Rampurhat Special will leave Howrah station at 5:45 hrs. to reach Rampurhat at 9:50 hrs. on the same day and Rampurhat-Howrah Special will leave Rampurhat at 11:06 hrs. to reach Howrah at 15:05 hrs. on the same day. The special train will stop at Sheoraphuli, Bandel, Barddhaman, Guskara, Bolpur (Shantiniketan) and Sainthia stations in both directions. The train will have general second class coaches.

একই ভাবে রামপুরহাট স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে। আর তা দুপুর ৩টে ০৫ মিনিটে হাওড়ায় পৌঁছে দেবে। দীর্ঘ যাত্রাপথে স্পেশাল ট্রেনগুলি (Kaushiki Amavasya 2023) একাধিক স্টেশনে দাঁড়াবে। আর সেগুলি হল- শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+