Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Terrorist Arrested in Canning: ক্যানিং'য়ে আত্মীয়ের বাড়ি আসাই কাল হল! গোপন অভিযানে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি

Terrorist Arrested in Canning: বাড়ছে চিন্তা, ক্যানিং থেকে কাশ্মীরি এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত ওই জঙ্গির নাম জাভেদ মুন্সি বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথ ভাবে ক্যানিংয়ে বিশেষ এক অভিযান চালায়। সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। জানা যাচ্ছে, আজই সম্ভবত জাভেদকে কাশ্মীর নিয়ে যেতে পারে পুলিশ। সে রাজ্যে জাভেদের বিরুদ্ধে একাধিক পুলিশ স্টেশনে বেশ কয়েকটি ধারায় মামলা রয়েছে। এমনকী দেশদ্রোহের মামলাও রয়েছে (Terrorist Arrested in Canning) ।

Terrorist Arrested in Canning

গত কয়েকদিন আগেই আগেই মুর্শিদাবাদে অসম পুলিশের বিশেষ অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনেই বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ওপার বাংলায় চলা রাজনৈতিক অবস্থার সুযোগে বাংলার মাটিতে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর ছক ধৃত দুজনের ছিল বলে জানতে পারে পুলিশ।

এমনকি সংখ্যালঘু অধ্যষিত মুর্শিদাবাদে জঙ্গি মডিউল ছড়িয়ে দিতেই আনসারুল্লাহ বাংলা টিম কাজ করছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বাংলা থেকে গ্রেফতার জঙ্গিরা। আর এরপরেই নিরাপত্তা সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনকী ধীরে ধীরে বাংলা জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। জানা যাচ্ছে, ধৃত জাভেদ মুন্সি কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য। আইইডি বানানোর ক্ষেত্রে সে পারদর্শী বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই বাংলায় ঢোকে জাভেদ মুন্সি।

ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলায় থেকে নতুন বছরে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল। কিন্ত্রু সম্প্রতি জম্মু-কাশ্মীর পুলিশ জাভেদের খোঁজে বাংলার এসটিএফের সঙ্গে যোগাযোগ করে। এবং সমস্ত তথ্য দেয়।

আর এরপরেই জাভেদকে ট্র্যাক করা শুরু করে তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার গভীর রাতে যৌথ অভিযানে গ্রেফতার করা হয় কাশ্মীরি ওই জঙ্গিকে। ঠিক কি কারনে জাভেদ বাংলায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও মডিউলের সঙ্গে যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা আধিকারিকরা (Terrorist Arrested in Canning) । তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+