কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: অহংকারীদের জনসমর্থন কমেছে! 'বিশ্বাসঘাতক বিজেপি'কে নিশানা বাবুল সুপ্রিয়র
কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের এই ফলে খুশি বিরোধী শিবির। খুশি এক সময়ের বিজেপি নেতা তথা নরেন্দ্র মোদী সরকারে মন্ত্রী থাকা বাবুল সুপ্রিয়। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের মন্ত্রী বাবুল বিজেপিকে বিশ্বাসঘাতক দল বলে নিশানা করেছেন।
মমতা সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় কংগ্রেসের ফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, কংগ্রেস সেখানে ভাল ফল করেছে। তিনি ভগবান কৃষ্ণের নাম উল্লেখ করে বলেছেন, তিনি আমাদের প্রতিশোধ নিতে ও অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছেন।

বাবুল সুপ্রিয় বিজেপি অহংকারী ও বিশ্বাসঘাতক দল বলে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি তাদের অনুগত কর্মীদের অপমান করে। তারা সাধারণ মানুষের সমর্থন পাওয়ার যোগ্য নয় বলেও মনে করেন তিনি।
বাবুল সুপ্রিম অভিযোগ করেন বর্তমান বিজেপি প্রবীন নেতাদের সঙ্গে কেমন আচরণ করে, তা সবাই জানেন। তিনি বলেছেন, অন্তত এমন ১০ জন প্রবীন নেতাকে চিহ্নিত করা যাবে, যাঁরা বাজপেয়ী ও আডবানিজির সময়ে সম্মানিত ছিলেন, কিন্তু বর্তমানে নির্মমভাবে অপমানিত হয়ে দূরে সরে গিয়েছেন।

বাবলু সুপ্রিয় কর্নাটক নির্বাচনে কংগ্রেসের জয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিবৃতিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে একের বিরুদ্ধে এক লড়াই করতে যে রাজ্যে যে অবিজেপি দল কিংবা জোট শক্তিশালী, তাদেরই লড়াই কড়া উচিত।
প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০২১ সালে বাবুল সুপ্রি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন এবং বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই তিনবি বিজেপি ত্যাগ করেন এবং তৃণমূলে যোগদান করেন।












Click it and Unblock the Notifications