পালিয়েও শেষ রক্ষা হল না, মহিষাদলে পুলিশ খুনে যাবজ্জীবন কারাদণ্ড কর্ণ বেরার
পুলিশ কনস্টবেলকে খুনের ঘটনায় দোষীসাব্যস্ত কর্ণবেরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল হলদিয়া মহকুমা আদালত।
পুলিশ কনস্টবেলকে খুনের ঘটনায় দোষীসাব্যস্ত কর্ণবেরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল হলদিয়া মহকুমা আদালত। সোমবার কনস্টেবল হত্যা মামলায় অতিরিক্তি জেলা দায়রা বিচারক আশিসকুমার দাস কর্ণ বেরাকে যাবজ্জীবন ও তাঁর সঙ্গী শেখ রহিমকে দশ বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনান। তিন বছর বিচার প্রক্রিয়া চালানোর পর এই মামলার রায়দান হল এদিন।

এদিন সকাল থেকেই হলদিয়া মহকুমা আদালত নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল। কনস্টেবল হত্যা মামলায় দোষীসাব্যস্ত কর্ণ বেরা গত মাসেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল। তবে ঘণ্টাখানেক বাদেই তাঁকে ফের পাকড়াও করে পুলিশ। এদিন যাতে আর কোনও বিপত্তি না ঘটতে পারে, তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।
শনিবার কর্ণকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন তার সাজা ঘোষণার কথা ছিল। সেইমতো হলদিয়া মহকুমা আদালতের বিচারক আশিস দাস কর্ণকো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এদিন কর্ণের সঙ্গে তার শাগরেদ শেখ রহিমকেও আদালতে পেশ করা হয়। তারপরই উভয়ের সাজা শোনার বিচারক।
২০১৬ সালের ৭ জানুয়ারি রাতে কর্মরত পুলিশ কনস্টবেল নবকুমার হাইতকে গুলি করে খুন করে কর্ণ। ওই রাতে পূর্ব্ মেদিনীপুরের মহিষাদলের কাপাসএড়িয়ায় দুষ্কৃতীদের ধাওয়া করেছিলেন কনস্টেবল নবকুমার। তখনই দুষ্কৃতীরা গুলি ছোড়ে। সেই গুলিতেই মৃত্যু হল নবকুমার হাইতের।
এই ঘটনায় মৃত পুলিশ কর্মীর পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের শাস্তি দেওয়ার কথাও জানান তিনি। সেইমতো কর্ণ বেরাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় তাঁর সঙ্গী শেখ রহিমকে। দুজনকেই দোষীসাব্যস্ত করে আদালত। এদিন তাদের শাস্তি ঘোষণা করা হল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications