শূন্য থেকে শুরুর ভাবনা সিপিএমে! কান্তির চিঠিতে সূর্য-বিমানরা কি ফেরার পথ খুঁজে পাবেন
খোলনোলচে বদলে সিপিএমকে শূন্য থেকে শুরু করার পরামর্শ কান্তির, চিঠি সূর্য-বিমানকে
একুশের বিধানসভা নির্বাচনে সিপিএম ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। কোনও প্রতিনিধি নেই বিধানসভায়। স্বাধীনতার পর এমন ঘটনা কোনওদিন ঘটেনি। কেন অস্তিত্বহীন হয়ে পড়ল সিপিএমের মতো এত বড় একটা সংগঠিত পার্টি? তা নিয়ে কাটাছেঁড়া দরকার। এই অবস্থায় সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুকে চিঠি লিখলেন সিপিএমের জনপ্রিয় নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।

সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুকে চিঠি কান্তি গঙ্গোপাধ্যায়ের
কোনও রাখঢাক না করেই তিনি সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। এমনকী তিনি বললেন, দল যদি তাঁকে সময় দেয়, তাঁকে ডাকে, তিনি এ প্রসঙ্গে কথা বলতে তৈরি। দলকে আবারও প্রাসঙ্গিক করে তুলতে হবে। এটা তাঁদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

এবার শূন্য থেকে শুরু হোক, বদল হোক খোলনোলচে
কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, দলকে এবার শূন্য থেকে শুরু করতে হবে। প্রয়োজনে খোলনোলচে সম্পূর্ণ রূপে বদলে ফেলতে হবে। দলের সব কমিটি ভেঙে নতুন করে কমিটি তৈরি করতে হবে। একটা নতুন দলেপর মতোই এগোতে হবে তাঁদের। তবেই আবার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা সম্ভব। নচেৎ কোনও সম্ভাবনা নেই।

মানুষের কাছে যেতে হবে, ফেরাতে হবে তাঁদের গ্রহণযোগ্যতা।
কান্তিবাবু বলেন, ২০১১ সাল পর্যন্ত যে দলটা ক্ষমতায় ছিল। ৩৪ বছর শাসন করেছিল বাংলাকে। সেই দলটার কোনও প্রতিনিধি নেই বাংলার বিধানসভা, ভাবলে কষ্ট হয়। কিন্তু কষ্ট নিয়ে বসে থাকলে হবে না। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। মানুষের কাছে যেতে হবে। বোঝাতে হবে তাঁদের গ্রহণযোগ্যতা।

দলে মোরচে পড়েছে. তা না হলে এমন বিপর্যয় কেন
কান্তি গঙ্গোপাধ্যায়ের কথায়, সংস্কার প্রয়োজন দলে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। তাঁদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাঁর উপলব্ধি দলে মোরচে পড়েছে. তা না হলে এমন বিপর্যয় কেন ভোটে। এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। তিনি বিস্ফোরক চিঠি দেওয়ার পরে বলেছেন, আমি আমার মত জানিয়েছি। আশা করি দল সঠিক সিদ্ধান্ত নেবে।

সমস্ত কমিটি ভেঙে দেওয়ার পরামর্শ, কান্তির মতাদর্শ
কান্তি গঙ্গোপাধ্যায় তাঁর কথায় বুঝিয়ে দিলেন নেতৃত্বে বদল দরকার। বর্তমান নেতৃত্বের উপর আর আস্থা রেখে বসে থাকার জায়গা নেই। তাই সমস্ত কমিটি ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন মতাদর্শ সবার আগে। সেই মতাদর্শের উপর ভিত্তি করেই তিনি কিছু পরামর্শ দিয়েছেন। এরপর কান্তি গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে আলিমুদ্দিনে। বিমান বসু তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications