বিজেপির ভোটব্যাঙ্কে থাবা তৃণমূলের! লোকসভা নির্বাচনের মুখেই সঙ্গ ছাড়ল কেপিপি

লোকসভার প্রথম দফার ভোটের আগেই উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেল বিজেপি। বাংলায় প্রথম দফা নির্বাচন হবে কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। তার আগেই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল কেপিপি।

লোকসভার প্রথম দফার ভোটের আগেই উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেল বিজেপি। বাংলায় প্রথম দফা নির্বাচন হবে কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। তার আগেই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল কেপিপি। কেপিপি অর্থাৎ কামতাপুরি পিপলস পার্টির সভাপতি বিমল বর্মন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ঘোষণা করেন।

বিজেপির ভোট-ব্যাঙ্কে থাবা

বিজেপির ভোট-ব্যাঙ্কে থাবা

উত্তরবঙ্গে কামতাপুরি ভোট বরাবর বিজেপির দিকে যেত। বিজেপির ভোট-ব্যাঙ্কে বড় ভরসা এই কামতাপুরি সমর্থকরা। কিন্তু ভোটের ঠিক আগে কেপিপি সভাপতির সঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বৈঠক হয়। তারপরই বিজেপির কামতাপুরি ভোটব্যাঙ্কে থাবা বসাল তৃণমূল কংগ্রেস।

এতদিন ভাঁওতা দিয়ে ভোট

এতদিন ভাঁওতা দিয়ে ভোট

তৃণমূলের সঙ্গে বৈঠকের পর কেপিপি সভাপতি বলেন, বিজেপি এতদিন ভাঁওতা দিয়ে তাদের ভোট নিয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে রাজবংশী অ্যাকাডেমি থেকে অতুল রায়কে সরিয়ে দিয়েছে। বিজেপির সব প্রতিশ্রুতিই যে সারশূন্য মিথ্যা ছিল তা বুঝতে পেরেছেন কেপিপি নেতারা। তাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েই তাঁরা বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

কামতাপুরীদের সিদ্ধান্তে ধাক্কা বিজেপির

কামতাপুরীদের সিদ্ধান্তে ধাক্কা বিজেপির

এবার বিজেপিকে শিক্ষা দিতে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলকে ভোট দেওয়ার। এর ফলে কামতাপুরীদের বিরাট একটা অংশ সরে যাচ্ছে বিজেপির দিক থেকে। লোকসভার ঠিক আগে এটা বড়সড় ক্ষতি বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, উত্তরবঙ্গজুড়ে রয়েছে কেপিপির লক্ষ লক্ষ সমর্থক।

তৃণমূলের সমর্থনে কামতাপুরীদের একাংশ

তৃণমূলের সমর্থনে কামতাপুরীদের একাংশ

তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছেন। তাদের জন্য তৈরি হয়েছে ভাষা অ্যাকাডেমি। তাই কেপিপি নেতারা এখন তৃণমূলের সমর্থনে এগিয়ে এসেছেন। এবার বিজেপির কোনও আশা নেই। তা এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+