Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kamduni case:কামদুনির শুনানি স্থগিত, রাজ্য ও আট অভিযুক্তকে নোটিশ পাঠাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

কামদুনি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত রাখা হল৷ তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। আট অভিযুক্ত সহ সব পক্ষকে এই মামলার নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী দিনে এই মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে।

মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা কামদুনি গণধর্ষণ ও খুনের মামলার বিচার চাইতে দিল্লি গিয়েছেন। সুপ্রিম কোর্টে তারা ন্যায় বিচার চাইছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতির কাছেও তারা আবেদন করবেন বলে খবর। কলকাতা হাইকোর্টে কামদুনি মামলায় অভিযুক্তদের ফাঁসির সাজা রোধ করেছে। তিনজনকে মুক্তিও দিয়েছে হাইকোর্ট।

Supreme Court

রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো প্রশ্ন উঠেছিল। কামদুনির নিগৃহীতার পরিবার ও সাধারণ মানুষজন রীতিমতো ক্ষুব্ধ। তারা ন্যায়বিচার চাইছেন। রাজ্য অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে। এই অভিযোগ উঠেছে। কামদুনি কাণ্ডে ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। পিটিশন আগেই দাখিল হয়েছিল। আজ মঙ্গলবার শুরু হল শুনানি।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এর আগে শুনানি হয়েছে এই মামলার। কলকাতা হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। নির্যাতিতার পরিবারের পক্ষে বক্তব্য রাখা হয়। এরপরে এই মামলার শুনানি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য ও আট অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। সব পক্ষের কাছে নোটিশ পৌঁছানোর পরেই শুরু হয়ে যাবে এই মামলার শুনানি। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন নির্দেশ মান্যতা পাবে। এমন কথাই জানা যাচ্ছে।

সুপ্রিম কোর্ট ফের এই মামলা শুনতে চাইছে। সব পক্ষকে নোটিশ জারি করে মামলা সম্পর্কে ওয়াকিবহাল করা হচ্ছে। এতেই আশার আলো দেখছেন মৃতার পরিবার ও আন্দোলনকারীরা। তবে আশঙ্কা থাকছে সব সময়। সিআইডি ও রাজ্য পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। এমনই অভিযোগ তাদের। কলকাতা হাইকোর্টে মামলা সাজানো হয়েছিল ওই কাগজপত্রের ভিত্তিতে। সেই কাগজপত্র সুপ্রিম কোর্টেই দাখিল করা হচ্ছে।

আইনি ফাঁক কতটা রয়েছে? তাই এখন দেখার চেষ্টা চলছে। আইনজীবীরা সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। এমনই জানাচ্ছেন তার পরিবারেরা। শুভেন্দু অধিকারী তাদের পাশে রয়েছেন। আর্থিকভাবে এই মামলায় সাহায্য করার জন্য তিনি হাত বাড়িয়েছেন। এমন দাবি করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+