ভোট শেষে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী, প্রবল শ্বাসকষ্টে অক্সিজেন সাপোর্টে মদন মিত্র
ভোট শেষে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী, প্রবল শ্বাসকষ্টে অক্সিজেন সাপোর্টে মদন মিত্র
সকালে ফুরফুরে মেজাজে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। কিন্তু শেষ বেলায় ঘরে ফিরলেন অসুস্থ হয়ে। প্রবল শ্বাসকষ্টে পার্টি অফিসেই নিতে হল অক্সিজেন। গাড়িতে অবশ্য অক্সিজেন নিজেই ঘুরছিলেন তিনি। কিন্তু শেষ বেলায় এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে পার্টি অফিসে বসে অক্সিেজন নিতে হয় তাঁকে।

কামারহাটিতে উত্তেজনা
শেষবেলায় ভোটে কামারহাটিতে উত্তেজনা। আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ও বুকে আঘাত লেগেছে। তারপরই বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় কমিশন। এই হামলার পিছনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের উস্কানি রয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।

অসুস্থ মদন মিত্র
রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মদনমিত্রের অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রবল শ্বাস কষ্ট নিয়ে তিনি কামারহাির পার্টি অফিসে চলে যান। সেখানে তাঁকে অক্সিেজন নিতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে দুই চিকিৎসক তাঁর চিকিৎসা শুরু করেন। গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তিনি এমনই জানা গিয়েছে। সকাল থেকে অবশ্য ফুরফুরে মেজাজেই গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। গাড়ি নিজেই চালিয়ে ঘুরছিলেন মদন মিত্র।

একেবারে খেলা শেষ
অসুস্থ হওয়ার কয়েক ঘণ্টা আগেও কামারহাটিতে গঙ্গার ধারে দাঁড়িয়ে মদন বলেন এবার খেলা শেষ। হোলি খেলা হয়নি বলে মনের মধ্যে অস্বস্তি ছিল কিন্তু এবার মনে হচ্ছে একেবারেই খেলা সাঙ্গ হল। ভোট শেষ হয়ার আগেই এক প্রকার জয়ের হাসি দেখা গিয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থীর মুখে। দলের মধ্যেই দীর্ঘ নির্বাসনে থাকার পর নতুন করে মদন মিত্রের ফিরে আসায় রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি ভোটের প্রচারে মদন মিত্রের লাভলি গান বেশ জনপ্রিয় হয়েছে।

পুরনো সৈনিকেই ভরসা
শুভেন্দু, রাজীব একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোদ দিতে শুরু করার পর তৃণমূল কংগ্রেস নেত্রী পুরনো সৈনিকদের উপরেই ভরসা করতে শুরু করেন। শুভেন্দুর দাপটে এক প্রকার কোণঠাসা হয়েগিয়েছিলেন মদন মিত্ররা। শুভেন্দু চলে যাওয়ার পর সেই মদন মিত্রের উপরেই ভরসা করতে শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই সুবাদেই ফের রাজনীতির মূল স্রোতে ফিরে আসা মদন মিত্রের।












Click it and Unblock the Notifications