‘মমতাশ্রী’র নেপথ্যে মদন! মেধাবীদের সংবর্ধনায় নয়া পরিকল্পনা কামারহাটিতে
আগামী ৩ সেপ্টেম্বর কামারহাটি পুরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ‘মমতাশ্রী’।
এবার মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু হচ্ছে কামারহাটি পুরসভায়। কামারহাটি পুরসভার পক্ষ থেকে 'মমতাশ্রী' নামে এই প্রকল্প চালুর পরিকল্পনা করা হচ্ছে। কন্যাশ্রীর ধাঁচে এই প্রকল্পটি বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই 'মমতাশ্রী'র নেপথ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ভূমিকা। এমনটাই প্রচার চলছে কামারহাটিতে। স্বভাবতই তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
আগামী ৩ সেপ্টেম্বর কামারহাটি পুরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হবে 'মমতাশ্রী'। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মদন মিত্রেরও। কামারহাটি পুরসভা সূত্রে জানা গিয়েছে, সবাই আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মদন মিত্র নিজেও জানিয়েছেন তিনি ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কন্যাশ্রী সেরার স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারে। সেই কন্যাশ্রীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানকেই মুখ্যমন্ত্রীর নামে নামাঙ্কিত করা হয়েছে। তাঁদের স্কলারশিপ দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে। মোট ১০ জন মেধাবীর হাতে এই পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। ভবিষ্যতে এই পরিকল্পনাকে আরও বৃহৎ আকার দেওয়ার ভাবনা শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়ার ভাবনাও চলছে।












Click it and Unblock the Notifications