দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল, মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুভেন্দু, নজিরবিহীন আক্রমণ কল্যাণের

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল, মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুভেন্দু, নজিরবিহীন আক্রমণ কল্যাণের

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা দান নিয়ে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পদলোভী শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে চয়েছিলেন। এমনকী উপমুখ্যমন্ত্রীর পদও দাবি করেছিলেন। তাঁর চলে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না বলেও দাবি করেছেন কল্যাণ। বিজেপিতে যোগ দানের পরিকল্পনা আগে েথকেই ছিল এতোদিন শুধু নাটক করছিলেন তিনি।

শুভেন্দুকে আক্রমণ কল্যাণের

শুভেন্দুকে আক্রমণ কল্যাণের

কল্যাণের সঙ্গে শুভেন্দুর বিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার খবর জানার পর দ্বিগুণ তেজে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি বলেেছন ভাল হয়েছে শুভেন্দু পদত্যাগ করেছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। শুভেন্দু দল ছাড়লে কিছু যায় আসবে না তৃণমূলের।

মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শুভেন্দু

পদ লোভী হয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হতে চাইছেন তিনি। এমনকী উপমুখ্যমন্ত্রী পদএ দাবি করে বসেছিলেন। সেই লোভেই বিজেপিতে যাওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু। এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা অনেকদিন আগে থেকেই ছিল। ১ বছর আগেই দল বদলের জন্য অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেকথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েওছিলেন তিনি। কিন্তু তখন মমতা বিশ্বাস করেননি। এখন সব মিলে যাচ্ছে বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পদলোভী শুভেন্দু মমতা ক্ষমতায় এলে ফের ফিরে আসবেন।

শুভেন্দুর পদত্যাগ

শুভেন্দুর পদত্যাগ

মন্ত্রীত্ব অনেকদিন আগেই ছেড়েছিেলন তিনি। এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিেলন। বুধবার বিকেল তিনটে বিধানসভা ভবনে গিয়ে বিধানসভার সচিবের ঘরে বসে হাতে লিখে পদত্যাগ পত্র জমা দিলেন নন্দীগ্রামের বিধায়ক। নিয়ম অনুযায়ী কোনও বিধায়ককে পদত্যাগ করতে হলে হাতে লিখে পদত্যাগ পত্র জমা দিয়ে হয়। সেটাই করেছেন শুভেন্দু অধিকারী। যদিও তাঁর পদত্যাগ পত্র এখনই স্পিকার গ্রহন করবেন না বলে জানিয়েছেন। পুরোটা খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত নেবেন।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

শোনা যাচ্ছে শনিবারই পূর্ব মেদিনীপুের অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। তার আগে দিল্লি যাওয়ার কথা রয়েছে শুভেন্দুর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে ফিরে এসেই বিজেপিতে যোগদান। যদিও এখনএও রাজ্যের কোনও বিজেপি নেতা নিশ্চিত করে শুভেন্দুর বিজেপিতে যোগদানের কথা বলতে নারাজ। সকলেই বলছেন আসলে স্বাগত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+