অনুব্রতর 'নকুলদানা'র পর কল্যাণের 'রসগোল্লা'-র দাওয়াই! তৃণমূল সাংসদের মুখে কোন বার্তা

বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল ভোটের বাজারে ইতিমধ্যেই নকুলদানার দাওয়াই দিয়ে ফেলেছেন।

বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল ভোটের বাজারে ইতিমধ্যেই নকুলদানার দাওয়াই দিয়ে ফেলেছেন। ললমাটির দেশের তৃণমূলের এই নেতা স্পষ্ট জানিয়েছেন, এবার আর পাঁচন নয়, নকুলদানা দিয়েই তিনি ছেড়ে দেবেন! আর সেই অনুযায়ী বাড়িতে বাড়িতে তৃণমূল কর্মীরা নকুল দানা নিয়ে প্রচারও সেরে ফেলেন। বীরভূম থেকে খানিক দূরের হুগলিতে শ্রীরামপুর কেন্দ্রে এবার আকারে বড় আরও এক মিষ্টির দাওয়াইয়ের কথা বললেন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় রবিবাসরীয় মেজাজে গতকাল শহর জুড়ে মহামিছিল নিয়ে প্রচারে নামেন। প্রচারের মিছিল থেকেই তিনি জানান, বিজেপি এবার একটা প্ল্যান করেছে, তারা সিআরপিঅৎ আর সিআইএসএফ জওয়ানদের দিয়ে বাংলায় আগ্নেয়াস্ত্র ভেতরে ঢোকাবার বন্দোবস্ত করেছে। বাংলার পুলিশ তা রুখে দিয়েছে। সাংসদের দাবি, এই কারণে তিনি বাংলার পুলিশকে সাধুবাদ দিতে চান।

কল্যাণের রসগোল্লা তত্ত্ব

কল্যাণের রসগোল্লা তত্ত্ব

অনুব্রত মণ্ডল নকুলদানার কথা উল্লেখ করেন, কিন্তু তার থেকেও আকারে বড় অথচ রসালো মিষ্টির উল্লেখ করে ভোটের বাজারে নয়া তত্ত্বের কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি,শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে তিনি রঙে রঙে ভরিয়ে দেবেন। রসগোল্লায় ভরিয়ে দেবেন। তাঁর দাবি,তাঁর কোনও প্রতিযোগী নেই।!

'আমি একেই থাকব'

'আমি একেই থাকব'

শ্রীরামপুর লোকসভা আসন থেকে এবারেও জেতবার বিষয়ে আশাবাদী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি একনম্বরে আছেন, শ্রীরামপুরে তিনিই একনম্বরে থাকবেন। বিরোধীরা কে দ্বিতীয় হবে বা কে তৃতীয়, তা নিয়ে নিজেদের মধ্যে লডা়ই করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+