‘বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা’ মোদী যোগ্য জবাব পেয়েছেন আলিঙ্গনে! রাহুলে মজেছেন সাংসদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে যোগ্য জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে যোগ্য জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একেবারেই যথার্থ উত্তর গিয়েছে মোদীর কাছে। সংসদে মোদীকে রাহুলের আলিঙ্গন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মোদী ডুবে গিয়েছেন।

‘বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা’ মোদী যোগ্য জবাব পেয়েছেন আলিঙ্গনে! রাহুলে মজেছেন সাংসদ

লোকসভায় রাহুল গান্ধী সৌজন্যের মোড়কে যে রাজনীতি করেছেন তা এক কথায় মাত হয়ে গিয়েছে। বিজেপির জোট সঙ্গী শিবসেনা উচ্ছ্বসিত প্রশংসা করেছে রাহুলের। রাহুল গান্ধীকে বিশ্বকাপ ফাইনালের ক্রোয়েশিয়ার সঙ্গে তুলনা করেছেন শিবসেনা সাংসদ। তিনি বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার মতোই আস্থা ভোটে সমস্ত নজর কেড়ে নিয়েছিলেন রাহুল গান্ধী।

আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও রাহুলের প্রশংসা। কল্যাণ বলেন, একেবারে যোগ্য জবাব দিয়েছেন রাহুল গান্ধী। বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা নরেন্দ্র মোদীকে মুতোর জবাব। ওই এক আলিঙ্গনেই বাজিমাত করে দিয়েছেন। তাই এখনও তা হজম করতে পারছেন না প্রধানমন্ত্রী। যার জের এখনও চলছে। শুধু জবাবি ভাষণেই নয়, পরবর্তী জনসভাতেও রাহুলের আলিঙ্গনের ব্যাখ্যা দিচ্ছেন মোদী।

‘বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা’ মোদী যোগ্য জবাব পেয়েছেন আলিঙ্গনে! রাহুলে মজেছেন সাংসদ

হুগলির শ্রীরামপুরে দুর্গোৎসবের খুঁটিপুজোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, মোদী ডুবে গিয়েছেন। একেবারে যথার্থ উত্তর পেয়েছেন। ওঁর সঙ্গে এখন শিবসেনা ও তেলেগু দেশম পার্টি নেই। সবকটি বিরোধী দল যে এক জায়গায় আসছে, তা বুঝেই নার্ভাস হয়ে পড়েছেন মোদী।

মোদী বুঝতে পেরে গিয়েছেন ২০১৯-এ ফেরা হবে না। অবধারিত হার হবে লোকসভা নির্বাচনে। এই বাংলা থেকে ৪২-এ ৪২ করে বিজেপিকে চরম জবাব দেব আমরা। তৃণমূল তৈরি ২০১৯ দিল্লি দখলের লক্ষ্যে। একযোগেই মোদীকে দিল্লির সিংহাসন চ্যুত করতে ঝাঁপিয়ে পড়বে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+