বিচারপতি অভিজিত গাঙ্গুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিবিআই সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে নিয়োগ দুর্নীতিতে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অপর বিচারপতি অমৃতা সিনহাকেও নিশানা করেন।

এদিন নাম না করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে (বিচারপতি অভিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা) নিশানা করলেন আইনজীবা তথ্যা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই দুই বিচারপতি শুধুমাত্র বিকাশরঞ্জন ভট্টাচার্যর কথা শুনে রায় দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, এই দুজনেরই রাজনৈতিক পটভূমি রয়েছে।

Kalyan Banerjee and Abhijit Ganguly

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, একজন বিচারপতি (অভিজিৎ গাঙ্গুলি) সিবিআই-এর ছয় আধিকারিককে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনকে বদলি করা হয়েছে। কারণ তাঁরা বলেছিলেন, ওই বিচারপতির নির্দেশ অনুযায়ী তদন্ত করবেন না। এদিন আদালতে এমনটাই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ৭০ টি মামলায় এসএসসির হয়ে নিয়োগে সম্মতি দিয়ে তারপর বিচারপতি হয়েছেন। এই দুর্নীতির সিবিআই তদন্ত হবে না, আদালতে প্রশ্ন করেছেন তিনি। প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে এসএসসির আইনজীবী ছিলেন।

এদিকে নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। আরটিআই-এর মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ করেন নবম -দশমের এক চাকরি প্রার্থী। ওই আরটিআই-এর বয়ানে তো এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসে যে তথ্য আছে সেখান থেকেই এটা দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল, সমস্ত নথি নাইসার কাছে রয়েছে, শুনানির সময় মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।

পাল্টা এসএসসির আইনজীবী বলেন, আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে। সিবিআই-এর কাছ থেকে যে OMR এর Scanned Copy তারা পেয়েছিলেন, সেখান থেকেই এই চাকরি প্রার্থীকে OMR দেওয়া হয়েছে। নম্বর তাদের ডেটাবেসে ছিল, দাবি করেছেন এসএসসির আইনজীবী। সেই সময় বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, আর কত ভুল করবেন ? ২০২৪ এ এসেও ভুল করছেন ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+