অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া টাকা ফেরত পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! এরপর কী বললেন তিনি?
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া ৫৫ লক্ষ টাকা অবশেষে ফিরে এসেছে। শুক্রবার সাংসদ জানিয়েছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে একটি বার্তা তিনি পেয়েছেন, যেখানে তাঁর অ্যাকাউন্টে ৫৫ লক্ষ টাকা জমা (ক্রেডিট) হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এই অর্থ উদ্ধার হয়েছে, নাকি ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি একজন সাংসদ বলেই হয়তো এই টাকা ফেরত পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কটাক্ষ করতে ছাড়েননি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এসবিআইয়ের পার্লামেন্ট শাখায় তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে টাকা বিধানসভার অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়, এবং সেখান থেকেই এই তছরুপের ঘটনা ঘটে। ব্যাঙ্কের পক্ষ থেকে শুক্রবার জানানো হয় যে, ৫৫ লক্ষ টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যাঙ্ক সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনা প্রসঙ্গে সাংসদ বলেন, "আজ মানুষ এবং ঈশ্বরের আশীর্বাদে আমি সাংসদ বলে হয়তো টাকা ফেরত পেলাম। কিন্তু সাধারণ মানুষের কী অবস্থা ভাবুন!" তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর পর এমন ঘটনার শিকার হন, তাহলে তাঁর কী হবে?
কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, "কেন্দ্রীয় সরকার ইডি কে দিয়ে এত কিছু করাচ্ছে, ডিজিটাল জালিয়াতদের ধরতে কেন শাখা খুলছে না?"
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক থাকাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে এসবিআইয়ের বিধানসভার শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওটি এসবিআইয়ের হাইকোর্ট শাখার অধীন। বিধায়ক হিসেবে প্রাপ্ত যাবতীয় ভাতা সেই অ্যাকাউন্টে জমা পড়তো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে সাংসদ হওয়ায় দীর্ঘদিন ধরে বিধানসভার ওই অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়নি। যার ফলে অ্যাকাউন্টটি ডরম্যান্ট হয়ে যায়। অভিযোগ, প্রতারকেরা এই ডরম্যান্ট অ্যাকাউন্ট ব্যবহার করেই কারচুপি করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications