আজ সাড়ম্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব

ভোর থেকেই শুরু হয় ভক্তদের সমাগম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের ভিড়ও। ভিড় সামাল দিতে প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল।
এদিন ভোর চারটেয় কাশীপুর উদ্যানবাটিতে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। প্রত্য়েক বছরের মতো এবছরও পুজো, হোম,আরতি,ভক্তিগীতি,ভজন, ধর্মসভা, নাচ, গানের মধ্যে দিয়েই কল্পতরু অনুষ্ঠান পালিত হবে।
১৮৮৬ সালে এই দিনেই রোগজীর্ণ রামকৃষ্ণ ভক্তদের কাছে কল্পতরু রূপে দেখা দিয়েছিলেন। তার পর থেকেই এই দিনটিতে কল্পতরু উৎসবের শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও ভক্তরা আসেন এখানে।
অন্যদিকে, দক্ষিণেশ্বরের মন্দিরেও ভোরবেলা বিশেষ পূজার মাধ্যমে সূচনা হয় উৎসবের। এমনকী রামকৃষ্ণদেবের মন্দিরেও বিশেষ পুজো ও ভোগের আয়োজন করা হয়েছিল। উৎসব উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদহ-ডানকুনির মধ্যে এদিন ৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications