দ্বিতীয় দার্জিলিং হিসেবে পর্যটন মানচিত্রে কালিম্পংয়ের নব পরিচিতি ঘটবে রাজ্যে : মমতা
দেশের পর্যটন মানচিত্রে দার্জিলিংয়ের মতোই বিশেষ স্থান করে নেবে এই নতুন জেলাও। কালিম্পংকে দার্জিলিং বানানোর স্বপ্ন ফেরি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালিম্পং, ১৫ ফেব্রুয়ারি : দার্জিলিংয়ের মতোই প্রাণচঞ্চল পর্যটন কেন্দ্র হয়ে উঠবে কালিম্পংও। দেশের পর্যটন মানচিত্রে দার্জিলিংয়ের মতোই বিশেষ স্থান করে নেবে এই নতুন জেলাও। কালিম্পংকে দার্জিলিং বানানোর স্বপ্ন ফেরি করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই নতুন জেলা হিসেবে কালিম্পংকে মর্যাদা প্রদান করেছেন, আজ দিলেন সেই জেলাকে পাদপ্রদীপের আলোয় তুলে ধরার প্রতিশ্রুতি।
কালিম্পংকে হাতিয়ার করেই পাহাড়ের ক্ষমতা দখল করতে তাস খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রথম পদক্ষেপ কালিম্পংকে দার্জিলিংয়ের সমকক্ষ করে তোলা। তাই এদিন প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বললেন, কালিম্পংয়েও দার্জিলিংয়ের মতো ম্যাল হবে, টুরিস্টি স্পটগুলোকে সাজিয়ে তোলা হবে নতুন আঙ্গিকে।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, পাহাড়ের ক্লাবগুলিকেও সাহায্য করা হবে। পাহাড়ের প্রায় ১৫০টি ক্লাবকে দু'লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বৌদ্ধধর্মাবলম্বীদের আবেগকেও তিনি মর্যাদা দান করেন। আগামী বৌদ্ধপূর্ণিমাতে তাদের উৎসবে সবাইকে সামিল হতে আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তিনি বুঝিয়ে দিলেন রাজনীতিতে তিনি এখন অনেক যোজন এগিয়ে অন্য সবার থেকে।
কালিম্পং জেলা হিসেবে পূর্ণ মর্যাদা পাওয়ার এক দিন না কাটতে কাটতেই রাজনৈতিক জমি শক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। পাহাড়ে কর্তৃত্বে তিনি হাত বাড়িয়ে দিলেন। কৌশলে পাহাড়ে ক্ষমতার অলিন্দে ঢুকে পড়লেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications