Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালিকাপ্রসাদের গাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা? ৬ দিন পর কসবা থেকে গ্রেফতার

ছ’দিন ফেরার থাকার পর দোহারের কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাওকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে কসবা থেকে গ্রেফতার করা হয়।

কলকাতা, ১৩ মার্চ : ছ'দিন ফেরার থাকার পর দোহারের কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাওকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে কসবা থেকে গ্রেফতার করা হয়। হুগলির গুড়াপ থানার পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। এই দুর্ঘটনার পিছনে কালিকাপ্রসাদের গাড়ির চালকের গাফিলতি রয়েছে বলেই মনে করছে পুলিশ। তার ভুলেই দুর্ঘটনা ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আর এই দুর্ঘটনায় মৃত্যু হয় দোহারের শিল্পী কালিকাপর্সাদ ভট্টাচার্যের।

গত ৭ মার্চ সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কালিকাপ্রসাদের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুতিলে পড়ে মৃ্ত্যু হয় কালিকাপ্রসাদের। তবে গাড়ির অন্যান্য আরোহী ও চালক এ যাত্রায় প্রাণে বেঁচে যান। তদন্ত নেমে পুলিশের কাছে উঠে, এই দুর্ঘটনার পিছনে চালক তার দায় এড়াতে পারে না। তাই দুর্ঘটনার পর থেকেই পুলিশ খুঁজছিল কালিকাপ্রসাদের গাড়ির চালককে।

কালিকাপ্রসাদের গাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা? ৬ দিন পর কসবা থেকে গ্রেফতার

কালিকা প্রসাদের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কসবা থেকে এদিন গ্রেফতার করে চালক অর্ণব রাওকে। এক্ষেত্রে চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। চালক একটিবারও ব্রেক কষেননি বলেও তদন্তে প্রকাশ। এক্ষেত্রে তার ঘুমিয়ে পড়ার বিষয়টিই প্রমাণ হয়েছে। ব্রেক কষলে ফেন্সিংয়ে স্পিডমার্ক থাকত বলেই ধারণা তদন্তকারীদের।

তবে দুর্ঘটনার পর চালক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে জানায়, গাড়িটির গতি বেশি ছিল না। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ছিল গাড়িটি। ট্রেলারটি তাদের গাড়িতে ধাক্কা মারায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তাদের গাড়িটি। কিন্তু গাড়ির চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশের ধারণা, বাঁদিক দিয়ে ওভারটেক করতে গিয়েই ট্রেলারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাড়িটি। তারই জেরে প্রথমে রেলিংয়ে ধাক্কা মেরে ঘষটাতে ঘষটাতে নয়ানজুলিতে ছিটকে পড়ে। গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন দোহারের কালিকাপ্রসাদ। ঘুমের মধ্যেই ইতি হয়ে গেল জীবনের। হুগলি জেলা পুলিশের দাবি, কালিকাপ্রসাদের গাড়ির চালক বাঁদিক দিয়ে ট্রেলারটিকে ওভারটেক করতে চেয়েছিলেন। তাতেই বিপত্তি ঘটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+