'কুন্তলকে চিনি তাপসকে চিনি না', কালীঘাটের কাকুর মুখে অভিষেকের নাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানতেন কালীঘাটের কাকু

এবার মুখ খুললেন কালীঘাটের কাকু। বেহালার বাড়িতে সাংবাদিকদের একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তিনি। কালীঘাটের কাকু সুজয় ভদ্র দাবি করেছেন তিনি কুন্তল ঘোষকে চেনেন। কিন্তু তাপস মণ্ডলকে চেনেন না। এমনকী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। অভিষেকের সংস্থার সঙ্গে তিনি যুক্ত। সেকারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

কুন্তলকে চিনি

কুন্তলকে চিনি

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র। তাঁর বাড়ির হদিশ ইতিমধ্যেই মিলেছে। সেই সুজয় ভদ্র এবার মুখ খুলেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন কোনওদিন কালীঘাটে থাকেননি অথচ তাঁকে কালীঘাটের কাকু কেন বলা হচ্ছে তিনি জানেন না। তবে তিনি যে কুন্তল ঘোষকে চেনেন সেকথা স্বীকার করে নিয়েছেন। তবে তাপস মণ্ডলকে তিনি চেনেন না। গতকাল নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই কালীঘাটের কাকু বলে সুজয় ভদ্রের নাম প্রকাশ্যে আনেন তাপস মণ্ডলই।

অভিষেকের সঙ্গে যোগাযোগ

অভিষেকের সঙ্গে যোগাযোগ

সুজয় ভদ্র জানিয়েছেন তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যয়ের সংস্থার সঙ্গে তিনি যুক্ত। তবে কোন সংস্থার সঙ্গে তিনি যুক্ত এবং কী পদে রয়েছেন তা নিয়ে কোনও কথা বলেননি তিনি। অভিষেকের সঙ্গে যোগাযোগ থাকার কারণেই তাঁকে আরও বেশি করে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুজয় ভদ্র। তবে তিনি কুন্তল ঘোষকে চিনলেও নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও রকম যোগ তাঁর নেই বলেই দাবি করেছেন সুজয় ভদ্র।

কোথায় বাড়ি

কোথায় বাড়ি

কালীঘাটের কাকু বলে তাঁকে দাবি করেছেন তাপস মণ্ডল। কিন্তু তাঁর বাড়ি একেবারেই কালীঘাটে নয়। অনুসন্ধান করে জানা গিয়েছে বেহালা পশ্চিমে তাঁর বাড়ি। পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা সেটি। তাঁর বাড়ির নাম রাধারানি। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ফকির পাড়ায় তাঁর বাড়ি। ১৭বি/১, রাধারাণি। দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে বিলাসবহুল বলেই মনে হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় বাড়ি থাকায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

নতুন নাম কালীঘাটের কাকু

নতুন নাম কালীঘাটের কাকু

গতকাল এসএওসকেএম হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে আসার সময় কালীঘাটের কাকুর নাম করেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম চাঁই তাপস মণ্ডলের মুখে কালীঘাটের কাকু নাম শুনে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তারপরে তাপস মণ্ডলই জানান তাঁর নাম সুজয় ভদ্র। কে এই সুজয় ভদ্র তা তিনি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছিলেন কালীঘাটের কাকুর নাম শুনেছেন কুন্তল ঘোষের কাছ থেকে। তাঁকে তিনি চেনেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+