মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা কালীঘাটে
মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা কালীঘাটে
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান অর্জুন সিং সব বিজেপির একাধিক নেতা। বিজেপি নেতাদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি বাঁধে পুলিশের। সেই ঘটনার প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ
গতকাল রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি একাধিক সাংসদ। অর্জুন সিং রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। সেখানে ছিলেন বিজেপির রাজ্য সভাপকি সুকান্ত মজুমদারও। ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অনেক নেতাই বিক্ষোভে সামিল হয়েছিল। বিক্ষোভ হঠাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতাদের। জোর করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তুলে দেওয়া হয়।

সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা
গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িরসামনে বিক্ষোভের ঘটনার েজরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে সুকান্ত মজুমদার ও প্রিয়াঙ্কা টিবরওয়ালের বিরুদ্ধে। এছাড়াও জ্যোতির্ময় সিং মাহাত এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ ধারার পাশাপাশি ৩৫৩ ধারা সংযুক্ত করা হয়েছে। সরকারি আধিকারিককে কর্তব্যে বাধা দেওয়ার অপরাধে ওই জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা করায় গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির রাজ্য সভাপতির।

পাল্টা অভিযোগ জাননোর হুমকি
গতকালের ঘটনার প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জানিয়েছেন গতকাল সাংসদদের বিরুদ্ধে যে অভব্য আচরণ করা হয়েছে তার জন্য ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান অর্জুন সিংও। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অর্জুন িসং বলেছিলেন আর কত মৃত্যু দেখলে তবে বিশ্বাস করবেন মুখ্যমন্ত্রী।

বিজেপি কর্মীর মৃত্যু
গত ৩ মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিনই হামলা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মানস সাহার উপর। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু তার পরও অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি নেতা। বৃহস্পতিবার মারা যান তিনি। সেদিনই তাঁর শেষকৃত্য করার কথা ছিল। কলকাতায় বিজেপির পার্টি অফিসে আনা হয়েছিল দেহ। সেখান থেকে বিজেপি নেতারা তাঁর মৃতদেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেন।












Click it and Unblock the Notifications