কালিয়াগঞ্জে বাম-কং জোট প্রার্থী জমা করলেন মনোনয়ন

কালিয়াগঞ্জে বাম-কং জোট প্রার্থী জমা করলেন মনোনয়ন

রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের ভোট প্রক্রিয়া শুরুতেই । আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিল বাম- কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়।

কালিয়াগঞ্জে বাম-কং জোট প্রার্থী জমা করলেন মনোনয়ন

কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুর কারনে এই আসনে উপনির্বাচন। কংগ্রেস দলের প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কে প্রার্থী করেছে। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিএম তথা বামফ্রন্ট কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছে।

সোমবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকের কাছে মনোনয়নপত্র পেশ করেন। কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায় বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়ের সাথে ছিলেন সিপিএম জেলা নেতৃত্ব ভরতেন্দু চৌধুরী। কংগ্রেস নেত্রী নাসরিন বেগম সহ জেলা নেতৃত্বরা।

মনোনয়নপত্র জমা জমা দিয়ে বাম-কং জোট প্রার্থী ধীতশ্রী রায় বলেন, কালিয়াগঞ্জে উন্নত চিকিৎসা ব্যাবস্থা করার প্রয়োজন ও একটি মহিলা কলেজ স্থাপন, রাধিকাপুরে এক্সপোর্ট জোন তৈরি করার পাশাপাশি কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়ন করাই তার লক্ষ্য। বাবা প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে চান তিনি । লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্রে বেশি ভোট পেলেও মানুষের এখন বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে গেছে বলে জানালেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম- কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+