এলাকার বিধবাদের হাতে এককালীন অর্থসাহায্য তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা স্বামীহারা অসহায় স্ত্রী ও তাদের পরিবারের হাতে এককালীন আর্থিক সাহায্য হিসেবে ৪০ হাজার টাকার চেক তুলে দিল। রাজ্যের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সর্বদা অসহায় মানুষের পাশে আছেন তাই কালিয়াগঞ্জ পুর এলাকার পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে পরিবারের কর্তার মৃত্যুর পর তাদের অসহায় মানুষ তাদের মোট ৩১ জন স্ত্রীদের হাতে এই আর্থিক সাহায্য তুলে দিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।

বিধবাদের হাতে এককালীন অর্থসাহায্য তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা

কালিয়াগঞ্জ পুরসভার মাধ্যমে এই আর্থিক সাহায্য পেয়ে ভীষণ উপকৃত এই অসহায় পরিবারের লোকেরা। জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে উপভোক্তাদের হাতে আর্থিক অনুদান তুলে দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। কালিয়াগঞ্জ শহরের পৌর উৎসব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানের পৌরহিত্য করেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান বসন্ত রায়, পুর নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন এলাকার মোট ৩১ জন অসহায় পরিবারের হাতে ৪০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান করে পুর প্রধান কার্তিক চন্দ্র পাল পরিবারের কর্তা হারানো পরিবারদের পাশে আগামীদিনে থাকার আশ্বাস দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+