স্যানিটাইজিং মেশিন, পিপিই কিট, থার্মাল গান, নানা বন্দোবস্ত! নিয়ম মেনে খুলল দক্ষিণেশ্বরের মন্দির
স্যানিটাইজিং মেশিন, পিপিই কিট, থার্মাল গান, নানা বন্দোবস্ত! নিয়ম মেনে খুলল দক্ষিণেশ্বরের ভবতারিণীর
প্রায় আড়াই মাস পর এদিন সকালে খুলে গেল দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির। করোনা সংক্রমণের জেরে লকডাউনের ঘোষণায় অন্য সব কিছুর মতোই বন্ধ করে দেওয়া হয়েছিল রানী রাসমনি প্রতিষ্ঠিত এই মন্দির। এদিন সকাল ৭ টায় খোলে মন্দিরের দরজা।

সামাজিক দূরত্ব মেনেই পুজোর আয়োজন
সকাল থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশ পথে থিল কড়াকড়ি। সামাজিক দূরত্ব মেনে পূণ্যার্থীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পূণ্যার্থীদের দাঁড়ানের জন্য করে দেওয়া হয়েছে পায়ের ছাপ। সেই জায়গাগুলিতেই তাঁরা দাঁড়াতে পারছেন এবং পুজো দিতে পারছেন।

প্রবেশ পথে বিশেষ ব্যবস্থা
মন্দিরের প্রবেশ পথে রাখা হয়েছে থার্মাল গান। দর্শনার্থীদের দেহের তাপমাত্রা মাপা হচ্ছে। এরপর স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে দর্শনার্থীরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছেন।

পিপিই পরে সেবাইতরা
আপাতত শুধুমাত্র মিষ্টি দিয়েই পুজো দেওয়া যাচ্ছে দেবতাকে উদ্দেশ্য করে আপাতত কিছুই দেওয়া যাবে না। এদিন পিপিই পরে কাজ করতে দেখা যায় সেবাইতদের। মন্দিরের নিরাপত্তারক্ষীদের পিপিই কিট পরে কাজ করতে দেখা গিয়েছে।

দুইবেলায় মন্দির খোলা
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭ টা মন্দির খুলবে, আর ১০ টায় তা বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে বিকেল ৩.৩০-এ মন্দির খুলবে, বন্ধ করা হবে সন্ধে ৬.৩০-এ।












Click it and Unblock the Notifications